১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
শিক্ষা

প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিফর্ম ও ব্যাগ বিতরণের পাইলটিং জুলাই-আগস্টে: ববি হাজ্জাজ

BSSঢাকা

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী জুলাই-আগস্ট মাসেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এ কার্যক্রমে ২৫ হাজারেরও বেশি স্কুল যুক্ত হবে। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে। সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন ।

এর আগে 'প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাইলটভিত্তিক পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ প্রদান কার্যক্রমের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা' অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, জুলাই-আগস্ট মাসের মধ্যে শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্প কয়েকটি ফেজ বা ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে কমপক্ষে ১ লাখ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস মিলিয়ে মোট ৩ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও জানান, দেশের কোনো উপজেলা যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই পাইলট প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। এই পাইলট প্রকল্পে সারা দেশের ২৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় যুক্ত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বিশ্বাস- শিক্ষাকে যদি আমরা সঠিক ও আধুনিক ভিত্তির ওপর দাঁড় করাতে পারি, তবেই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে। তাঁর এই দূরদর্শী ভিশনকে সফল করতে এবার অন্য মন্ত্রণালয়গুলোও এগিয়ে এসেছে।

তিনি জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই পাইলট প্রকল্পের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫ লাখ বিশেষায়িত পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ প্রদান করছে। অন্যদিকে, এলজিআরডি মন্ত্রণালয় এই বিপুল পরিমাণ সামগ্রী উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলভিত্তিক বিদ্যালয়গুলোতে দ্রুত ও সুচারুভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের লজিস্টিক ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।

নদীমাতৃক ও অতিবৃষ্টির দেশ বাংলাদেশের আবহাওয়ার কথা বিবেচনা করে বিশেষ প্রযুক্তিতে এই ব্যাগ তৈরি করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, এই পাটের স্কুল ব্যাগগুলো সম্পূর্ণ 'ওয়াটারপ্রুফ' বা জলনিরোধক হবে। ফলে বৃষ্টিতেও শিক্ষার্থীদের বই-খাতা ভিজবে না। পাইলটিং চলাকালীন যদি কোনো কারিগরি ত্রুটি বা ভুলভ্রান্তি ধরা পড়ে, তবে মূল প্রকল্পে যাওয়ার আগেই তা সংশোধন করা হবে।

তিনি আরও জানান, এই পাইলট প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই দেশের সকল শিক্ষার্থীর মাঝে একযোগে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ শুরু হবে। এটি মূলত 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বা 'পিইডিপি-৫' -এর অধীনে বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, পিইডিপি-৫ হতে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ইতিহাসের সবচেয়ে বড় ও মেগা কর্মসূচি, যার সরাসরি নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চেহারা আমূল বদলে দেওয়া হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

10/5/2026

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/5/2026

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

মেধা থাকা সত্ত্বেও দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

9/24/2026

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

9/21/2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চায় সরকার। এ লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)সহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

9/16/2026

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির আবেদন যাচাই করতে ১৪টি প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

9/14/2026