১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দ্বিতীয় টেস্টে স্টাবসের পরিবর্তে ব্রিটস্কি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: ব্যাটার ট্রিস্টান স্টাবসের জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন আরেক ব্যাটার ম্যাথু ব্রিটস্কি।

দ্বিতীয় টেস্টে স্টাবসের পরিবর্তে ব্রিটস্কি

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: ব্যাটার ট্রিস্টান স্টাবসের জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন আরেক ব্যাটার ম্যাথু ব্রিটস্কি।

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারায় বাদ পড়েছেন স্টাবস। দুই ইনিংসে যথাক্রমে- ৩২ ও ১ রান করেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে অভিষেকের পর দেশের হয়ে ১৫ টেস্টে ৭৯২ রান করেছেন স্টাবস।

স্টাবসের জায়গায় ১৬ মাস পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরলেন ব্রিটস্কি। ২০২৪ সালের জুনে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। আগের বছর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ২ টেস্টে ১৪ রান করেছেন ব্রিটস্কি।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন রায়ান রিকেলটন। ফলে একাদশ থেকে বাদ পড়েন গত টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করা কাইল ভেরেনি। সর্বশেষ ১৩ ইনিংসে কোন হাফ-সেঞ্চুরি করতে পারেননি ভেরেনি।

দ্বিতীয় টেস্টেও বিবেচনা করা হয়নি বাঁ-হাতি ব্যাটার টনি ডি জর্জিকে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

প্রথম টেস্টে খেলার জন্য ফিট ছিলেন না পেসার কাগিসো রাবাদা। দ্বিতীয় টেস্টে একাদশে সুযোগ পেতে পারেন তিনি।

সিরিজের প্রথম টেস্ট ২১৪ রানের বিশাল ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

১৮ অক্টোবর থেকে কেবেরহার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটস্কি, কর্বিন বশ, জেরাল্ড কোয়েৎজি, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, এনরিচ নর্টি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন এবং কাইল ভেরেনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026