১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এর বিবৃতি

Md. Ibrahim Mollahঢাকা

বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এর বিবৃতি “রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিশিষ্ট মেডিসিন ও আইসিইউ বিশেষজ্ঞ ডাঃ রায়হান রাব্বানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্টাফদের হেনস্তা করা এবং চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। ডাঃ রায়হান রাব্বানী একজন প্রথিতযশা চিকিৎসক। করোনাকালসহ বি...

বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এর বিবৃতি
বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এর বিবৃতি
“রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিশিষ্ট মেডিসিন ও আইসিইউ বিশেষজ্ঞ ডাঃ রায়হান রাব্বানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্টাফদের হেনস্তা করা এবং চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। ডাঃ রায়হান রাব্বানী একজন প্রথিতযশা চিকিৎসক। করোনাকালসহ বিভিন্ন সংকটময় মুহূর্তে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
একজন রোগীর মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। স্বজনদের আবেগ ও কষ্ট আমরা আন্তরিকভাবে উপলব্ধি করি। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসক, নার্স বা হাসপাতাল কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা চিকিৎসা পরিবেশ নষ্ট করার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে দেশে চিকিৎসকদের ওপর হামলা, অপমান ও কর্মস্থলে অনিরাপত্তার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, অথচ বারবার তারাই সহিংসতার শিকার হচ্ছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দক্ষ চিকিৎসকদের মধ্যে হতাশা তৈরি হবে এবং স্বাস্থ্যখাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।
স্বাস্থ্যসেবা একটি মানবিক ও সংবেদনশীল খাত। এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধৈর্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ অত্যন্ত জরুরি। চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকলে তা আলোচনার মাধ্যমে ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত, কোনোভাবেই সহিংসতার মাধ্যমে নয়।
আমরা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি কার্যকর স্বাস্থ্য সুরক্ষা নীতি গ্রহণ করতে হবে, যাতে রোগী ও চিকিৎসক উভয়ের স্বার্থ সংরক্ষিত থাকে। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ও উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম সরকার এর পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আজ ১৬ অক্টোবর ২০২৬. শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহ...

10/16/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল করিম মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্র...

10/16/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন: বাণী বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে...

10/16/2026

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/15/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় গতরাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্...

10/15/2026

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির...

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর পিতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন অসুস্থতার কারণে আজ রাত ৮-১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।...

10/13/2026