১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এর বিবৃতি

Md. Ibrahim Mollahঢাকা

“স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তার কোনো বিকল্প নেই। একজন চিকিৎসক কর্মস্থলে নিরাপদ ও নির্ভর বোধ না করলে তাঁর পক্ষে সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা কঠিন। একজন রোগীর মৃত্যু কখনোই কাম্য নয়। একজন চিকিৎসকও কখনো কোনো রোগীর অমঙ্গল কামনা করেন না। বরং নিজেদের জ্ঞান, দক্ষতা ও সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে প্রতিটি রোগীর জীবন রক্ষায়...

বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এর বিবৃতি

“স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তার কোনো বিকল্প নেই। একজন চিকিৎসক কর্মস্থলে নিরাপদ ও নির্ভর বোধ না করলে তাঁর পক্ষে সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা কঠিন। একজন রোগীর মৃত্যু কখনোই কাম্য নয়। একজন চিকিৎসকও কখনো কোনো রোগীর অমঙ্গল কামনা করেন না। বরং নিজেদের জ্ঞান, দক্ষতা ও সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে প্রতিটি রোগীর জীবন রক্ষায় চিকিৎসকরা নিরন্তর চেষ্টা করে যান।
দুঃখজনকভাবে, দেশের বিভিন্ন হাসপাতালে ধারাবাহিকভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর নিপীড়ন ও হামলার ঘটনা ঘটেই চলেছে। এরই ধারাবাহিকতায় আজ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় চিকিৎসকরা গুরুতরভাবে আহত হয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রোগীর মৃত্যুতে স্বজনদের শোক ও বেদনা স্বাভাবিক। কিন্তু সেই শোক কখনোই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার বৈধতা দিতে পারে না। রোগীর মৃত্যু কিংবা চিকিৎসা সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য বিএমডিসিসহ স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর আছে কিন্তু সেই অভিযোগ নিয়মতান্ত্রিক উপায়ে তদন্ত না করে আইন নিজের হাতে তুলে নেয়া কোনোভাবেই কাম্য নয়।
চিকিৎসাসেবার মতো একটি মানবিক ও গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত ব্যক্তিদের ওপর হামলা শুধু একজন চিকিৎসকের ওপর আঘাত নয়; এটি দেশের স্বাস্থ্যব্যবস্থা ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকারকেও হুমকির মুখে ফেলে।
দেশের বিভিন্ন হাসপাতালে ধারাবাহিকভাবে চিকিৎসক নিপীড়নের ঘটনা ঘটছে-এগুলো বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে কোনো পরিকল্পিত বা সংঘবদ্ধ অপতৎপরতা রয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা জরুরি। একটি দেশের স্বাস্থ্যব্যবস্থা অস্থিতিশীল হলে কারা লাভবান হবে, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনায় নিতে হবে।
এই পরিস্থিতিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। শুধু আইন প্রণয়ন করলেই হবে না; চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা থেকে শুরু করে এ পর্যন্ত সংঘটিত প্রতিটি চিকিৎসক নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে তারা ভয় ও অনিরাপত্তার মধ্যে নয়, বরং নিরাপদ পরিবেশে মানুষের সেবা করতে পারেন।
চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া মানে শুধু একজন চিকিৎসককে নিরাপত্তা দেওয়া নয়; এটি দেশের প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকারকে সুরক্ষিত করা।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসাথে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।”
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম এর মাতা দিলারা বেগম অসুস্থতাজনিত কারণে আজ সকালে হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দিলারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রি...

10/17/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ও উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম সরকার এর পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আজ ১৬ অক্টোবর ২০২৬. শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহ...

10/16/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল করিম মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্র...

10/16/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন: বাণী বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে...

10/16/2026

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/15/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় গতরাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্...

10/15/2026

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির...

10/14/2026