১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

Md. Ibrahim Mollahঢাকা

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর, পর্যাপ্ত অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর, পর্যাপ্ত অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) আয়োজিত “গ্রীষ্মকালীন দাভোস” সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সহনশীলতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন তিনি।
আজ মঙ্গলবার চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে প্রধানমন্ত্রী অংশ নেন। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এ সেশনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না; সেগুলোকে কার্যকর বাস্তবায়নে রূপ দিতে হবে।
প্রধানমন্ত্রী জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির শিকার দেশগুলোর জন্য ‘ক্ষয়ক্ষতি তহবিল’ বা Loss and Damage Fund দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন আরও সহজলভ্য, স্বচ্ছ এবং প্রয়োজনভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘সবুজ জলবায়ু তহবিল’ বা Green Climate Fund (GCF) কার্যকরভাবে কাজে লাগানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রশমন (Mitigation) ও অভিযোজন (Adaptation)—উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে।
এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি। এ সময় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চীনের ডালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের “গ্রীষ্মকালীন দাভোস” সম্মেলন। “Innovating at Scale” বা “বৃহৎ পরিসরে উদ্ভাবন” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্পখাতের রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তির ব্যবহার, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রযুক্তিগত অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া এবং তা টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর উপায় খুঁজে বের করাও এবারের সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।
এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ক্লাইমেট জাস্টিস, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

9/25/2026

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দিয়েছেন।

9/24/2026

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

9/24/2026

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।

7/5/2026

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা এবং উপকূলীয় বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় পানি সম্পদ খাতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা ও কার্যক্রম গ্রহন করেছে।

6/17/2026

সুপার এল নিনো ঝুঁকিতে বাংলাদেশের প্রস্তুতি কতটা

সুপার এল নিনো ঝুঁকিতে বাংলাদেশের প্রস্তুতি কতটা

সম্ভাব্য শক্তিশালী এল নিনো খাদ্য, পানি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রস্তুতিকে নতুন পরীক্ষা দিতে পারে।

5/19/2026