২১ জুলাই ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Md. Ibrahim Mollahঢাকা

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের জন্য প্রস্তুত করে রাখা উন্মুক্ত প্রাঙ্গণে নির্দিষ্ট স্থানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে তিনি প্রতিটি টেবিল ঘুরে ঘুরে যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে শরিক ৪১টি দলের নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ, আন্দোলনের সময়ে গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত হন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠান।
গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী

আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, ‘আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’

7/20/2026

ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

7/20/2026

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহ...

7/19/2026

তথ্যের বিকেন্দ্রীকরণ ও সামাজিক মূল্যবোধ পুনর্গঠনে কাজ করছে সরকার : সালেহ শিবলী

তথ্যের বিকেন্দ্রীকরণ ও সামাজিক মূল্যবোধ পুনর্গঠনে কাজ করছে সরকার : সালেহ শিবলী

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জনগণের সর্বস্তর তথা তৃণমূল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

7/18/2026

মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : ড. মাহদী আমিন

মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : ড. মাহদী আমিন

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, 'সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'

7/18/2026

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

7/16/2026

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ৩টি শোকবার্তা একসাথে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ৩টি শোকবার্তা একসাথে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ৩টি শোকবার্তা একসাথে। ১। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর এর মাতা বেগম সামছুন নাহার বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সামছুন নাহার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছ...

7/16/2026

কুমিল্লা মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে

কুমিল্লা মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে

উদবাতুল বারী আবু-কে সভাপতি ও মোঃ ইউসুফ মোল্লা টিপু-কে সাধারণ সম্পাদক করে আজ কুমিল্লা মহানগর বিএনপি’র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কুমিল্লা মহানগর বিএনপি’র এই পূর্নাঙ্গ নির্বাহী কমিটি এখন থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নিম্নে পূর্ণাঙ্গ কমিটি উল্লেখ করা হলো ঃ- কুমিল্লা মহানগর বিএনপির উপদেষ্টা মন্ডলী ক্র: নং পদবী নাম ১. উপদেষ্টা বেগম রাবেয়া চৌধুরী ২. উপদেষ্টা ফজলুল...

7/15/2026