১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Md. Ibrahim Mollahঢাকা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি গাড়ি পরিদর্শন করেন।

ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি গাড়ি পরিদর্শন করেন।
এ সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) কার ও একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রী গাড়ি নির্মাতাদের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইভি গাড়ি নির্মাতা। গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। একই সঙ্গে গাড়িগুলোর দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন, সব ধরনের মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি ইভি গাড়ি উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে দেশ উপকৃত হয়, তাহলে সরকার সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য কার্যালয় প্রাঙ্গণে আনা হয় দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল।
আজ সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে প্রবেশের আগে গাড়িগুলো পরিদর্শন করেন।
প্রথমে তিনি একটি এসইউভি কার চালান। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি তাঁর সঙ্গে ছিলেন এবং গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী একটি কাভার্ড ভ্যানও চালিয়ে দেখেন।
এরপর প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে নিয়ে নিজ দপ্তরে যান। সেখানে ইভি গাড়ির বাজারজাতকরণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
নির্মাতাদের তথ্য অনুযায়ী, এসইউভি ধরনের একটি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা, আর ফাস্ট চার্জিংয়ে লাগে আধা ঘণ্টা।

অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে সাধারণভাবে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026