২১ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

বিএনপি নেতা মোসলেম উদ্দিনের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পটুয়াখালী জেলার বাউফল পৌর বিএনপির সদস্য মোসলেম উদ্দিন হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন মোসলেম উদ্দিন হাওলাদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মিজানুর রহমানের পিতা। এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মোসলেম উদ্দিন হাওলাদার বাউফল পৌর বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।’

শোকবার্তায় রুহুল কবির রিজভী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইসিটি দপ্তরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে প্রকৌশলী রাফেল কবির ও সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. মামুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।

10/21/2026

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

ভোলা, ২১ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।

10/21/2026

ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন

ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি যৌথভাবে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

10/21/2026

পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ

পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ

বরিশাল, ২১ অক্টোবর, ২০২৬ : বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

10/21/2026

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম, ২০ অক্টোবর, ২০২৬ : দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়া দেশকে কিভাবে নতুন করে বিনির্মাণ করা যায় এবং তাতে দলের নেতাকর্মীদের ভূমিকা কেমন হবে তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

10/21/2026

সরকার বিরোধীরা আবোল-তাবোল বলছে : খোকন তালুকদার এমপি

সরকার বিরোধীরা আবোল-তাবোল বলছে : খোকন তালুকদার এমপি

মাদারীপুর, ২১ অক্টোবর, ২০২৬ : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিরোধীরা ক্ষমতায় আসতে না পেরে সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল-তাবোল কথা বলছে। একইসঙ্গে এনসিপি ও জামায়াত ইস্যুতে বিএনপি’র মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

10/21/2026

আগামীকাল খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি ও বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/21/2026

পতিত স্বৈরাচার ও বিরোধী দল মিলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে : প্রধানমন্ত্রী

পতিত স্বৈরাচার ও বিরোধী দল মিলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে : প্রধানমন্ত্রী

রাজশাহী, ২০ অক্টোবর, ২০২৬: দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একটি অংশ মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সবাই সতর্ক থাকবেন।’

10/20/2026