আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকেল ৫ টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ যথাক্রমে খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মোঃ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি, এ্যাড. আব্দুস সালাম আজাদ এমপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদকবৃন্দ যথাক্রমে কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরীফুল আলম, মিসেস শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ যথাক্রমে বেনজীর আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, হারুন অর রশীদ হারুন, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, মোঃ আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আ ক ন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকী, মোঃ মোস্তাক মিয়া, খন্দকার মাশুকুর রহমান, আবু ওয়াহাব আকন্দ, ওয়ারেছ আলী মামুন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি/আহবায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে দলের সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহবান জানানো হয়।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি