২২ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে এবং সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে। বিএনপি প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না।

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে এবং সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে। বিএনপি প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না।

আজ বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে।

তিনি বলেন, অর্থনীতিবিদেরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে। এটিকে তিনি তারেক রহমানের সরকারের অর্জন হিসেবে উল্লেখ করেন।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এবারের দুর্গোৎসব দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারের সতর্কতা, আন্তরিকতা ও নিষ্ঠার কারণে হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পেরেছেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে বাংলাদেশে পূজা-অর্চনায় অংশ নিতে এসেছেন। তারাও এবারের পূজার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সঙ্গে কথা বলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করেছেন।

তিনি বলেন, অতীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করা হতো। বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হতো এবং বিএনপি ক্ষমতায় থাকলে অন্য কোনো ধর্মাবলম্বী নিরাপদ নয়, এমন প্রচারণা চালানো হতো।

এবারের দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় তাদের আচরণ ও বক্তব্যে সাদৃশ্য দেখা যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি সরকার জনবান্ধব ও দায়িত্বশীল হলে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে জনকল্যাণে কাজ করতে পারে। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া তারই দৃষ্টান্ত।

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক দিন লিফলেট বিতরণ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে আজ থেকে আবারও এ কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকা এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ অব্যাহত রাখা হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভোলা, ২২ অক্টোবর, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই।

10/22/2026

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক

রাজশাহী, ২২ অক্টোবর, ২০২৬ : কারাবন্দী বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিল দুই কন্যা। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে রেন্টুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

10/22/2026

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন দাদু ভাই : কেসিসি প্রশাসক

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন দাদু ভাই : কেসিসি প্রশাসক

খুলনা, ২২ অক্টোবর, ২০২৬ : ভাষাসংগ্রামী এম নুরুল ইসলাম দাদু ভাই গণতন্ত্র ও জনগণের মুক্তির সব আন্দোলনের অগ্রভাগে ছিলেন বলে উল্লেখ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

10/22/2026

বিএনপি নেতা মোসলেম উদ্দিনের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

বিএনপি নেতা মোসলেম উদ্দিনের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পটুয়াখালী জেলার বাউফল পৌর বিএনপির সদস্য মোসলেম উদ্দিন হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

10/21/2026

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইসিটি দপ্তরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে প্রকৌশলী রাফেল কবির ও সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. মামুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।

10/21/2026

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

ভোলা, ২১ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।

10/21/2026

ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন

ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি যৌথভাবে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

10/21/2026

পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ

পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ

বরিশাল, ২১ অক্টোবর, ২০২৬ : বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

10/21/2026