১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
জাতীয়

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত

Md. Ibrahim Mollahঢাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা।

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা।
একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের ১৩তম একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি এবং সংশোধিত ২টি রয়েছে।
আজকের সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো— প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি প্রকল্প ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’।
পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, ১. ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প, ২. ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প, ৩. ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘১০০টি উপজেলায় ১ টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৪টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়।
সেগুলো হলো— ১. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ২. নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, ৩. বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগর বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প, ৪. প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ত্রিপিটক শিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায় প্রকল্প।
অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।
এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

গাজীপুর, ১৫ অক্টোবর ২০২৬: বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় অনেক শ্রমিক এ পেশা ছেড়ে যাচ্ছেন। ফলে মাঠে কাজ করার জন্য কৃষিশ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষিকে লাভজনক করে তুলতে হবে।

10/15/2026

ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে

ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে

বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আসনটির ৮টি মন্দিরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে পূজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

10/12/2026

২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শেখার সুযোগ

২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শেখার সুযোগ

২০২৮ সাল থেকে স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি শিশুদের মানবিক গুণাবলি, খেলাধুলা ও নিজস্ব প্রতিভা বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

10/6/2026

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

9/29/2026

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

ঠাকুরগাঁও, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল রোববার প্রথমবারের মতো নিজ মাটি ঠাকুরগাঁও আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ।

9/5/2026

কাদের গনি চৌধুরীকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

কাদের গনি চৌধুরীকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

বরিশাল, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

9/1/2026

মন্ত্রীসভার বৈঠকে নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন

মন্ত্রীসভার বৈঠকে নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে।

8/31/2026

দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

8/23/2026