২৮ জুন ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

Md. Ibrahim Mollahঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় সংসদ সদস্য জনাব বরকত উল্লা বুলু’র বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল্লা ভূঁইয়া আজ ২৭ জুন শনিবার সন্ধ্যায় রাজধানীর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জ...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা
বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় সংসদ সদস্য জনাব বরকত উল্লা বুলু’র বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল্লা ভূঁইয়া আজ ২৭ জুন শনিবার সন্ধ্যায় রাজধানীর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মো: রফিকুল্লা ভূঁইয়া’র মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম মো: রফিকুল্লা ভূঁইয়া ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ছিলেন এবং তাঁকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মো: রফিকুল্লা ভূঁইয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।

6/27/2026

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

6/27/2026

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।

6/27/2026

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন।

6/26/2026

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

6/25/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

6/25/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় ও দ্বিপাক্ষিক মালয়েশিয়া সফর উপলক্ষে প্রেস কনফারেন্স

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় ও দ্বিপাক্ষিক মালয়েশিয়া সফর উপলক্ষে প্রেস কনফারেন্স

বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই কষ্ট করে ঢাকা থেকে এখানে এসেছেন, আবার অনেকে মালয়েশিয়ায় স্থানীয়ভাবে বসবাস করছেন। আজ এই প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমার সঙ্গে আজ এখানে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা...

6/22/2026

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

6/22/2026