১৩ জুলাই ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

Md. Ibrahim Mollahঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা ‘৫২’র ভাষাসৈনিক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আজ রোববার ভোর ৪-১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
‘৫২’র ভাষাসৈনিক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আজ রোববার ভোর ৪-১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “তাঁর মৃত্যুতে দেশ হারালো কীর্তিমান একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হলো গভীর শুণ্যতা। ব্যারিস্টার মরহুম জমিরউদ্দিন সরকার তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ‘৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি এদেশে সংসদীয় রাজনীতিতে যোগ করেছিলেন এক ভিন্ন মাত্রা। বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকান্ডে তাঁর অগ্রণী ভূমিকা দেশবাসী কখনও বিস্মৃত হবে না। তাঁর সমগ্র রাজনৈতিক জীবনে শেরেবাংলা ফজলুল হক থেকে শুরু করে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের সহকর্মী হিসেবে রাষ্ট্র ও সমাজে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তাঁর মৃত্যুতে দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন. গুণগ্রাহী এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

কুমিল্লা উত্তর জেলা বিএনপি আংশিক আহবায়ক কমিটি

কুমিল্লা উত্তর জেলা বিএনপি আংশিক আহবায়ক কমিটি

গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদনকৃত কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী’র নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। জনাব আবুল হাশেম-কে আহবায়ক এবং ০৭ জনকে যুগ্ম আহবায়ক করে মোট ০৮ জনের কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নিম্নে নবগঠিত আংশিক আহবায়ক কমিটি উল্লেখ করা হলো- কুমিল্লা উত্তর জেলা বিএনপি আং...

7/13/2026

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।

7/13/2026

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘৫২’র ভাষাসৈনিক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

7/13/2026

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না।’

7/13/2026

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভা। তারিখঃ ১১ জুলাই ২০২৬, রাত-৭-৩০ মিনিট স্থানঃ- চেয়ারপার্সনের গুলশান কার্যালয়। গত ১১ জুলাই ২০২৬ তারিখ শনিবার রাত ৭.৩০ মিনিটে বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান । সভায় জাতীয় স্থায়ী কমিটির নিম্নে...

7/12/2026

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করল বিএনপি

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করল বিএনপি

‘৫২’র ভাষাসৈনিক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ও খ্যাতিমাান আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আজ রোববার ভোর ৪-১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। কর্মসূচি : ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এর মৃত্যুতে...

7/12/2026

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর শোকবার্তা

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর শোকবার্তা

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শোকবার্তা সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত কামন...

7/12/2026

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

7/12/2026