১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শান্তর মেডিকেল রিপোর্টের অপেক্ষায় বিসিবি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার শারীরিক অবস্থা যাচাইয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শান্তর মেডিকেল রিপোর্টের অপেক্ষায় বিসিবি

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার শারীরিক অবস্থা যাচাইয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ান গেমস চলাকালীন ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার পর জাপান থেকে দেশে ফিরে আসেন শান্ত। যদিও এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। কিন্তু পাঁচ দিনের ম্যাচ খেলার মতো পর্যাপ্ত ফিটনেস শান্ত ফিরে পেয়েছেন কি না, সেটি পর্যবেক্ষণ করছেন দলের মেডিকেল স্টাফরা।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, শান্তকে নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম। আজ সাংবাদিকদের বাশার বলেন, 'শান্ত এখন সুস্থ। চিকিৎসকরা ধাপে ধাপে তার দুর্বলতার মাত্রা যাচাই করবেন।

তিনি আরও বলেন, শান্তর খেলার বিষয়ে নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না।

তিনি বলেন, 'সিদ্ধান্তটি আমাদের নয়। এটি মেডিকেল টিমের বিষয়। আশা করা হচ্ছে, দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

এশিয়ান গেমসে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন শান্ত। কিন্তু নাগোয়ায় বেশ কয়েক দিন জ্বরে ভোগার পর দেশে ফেরত আসেন তিনি।

শান্তর ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে ভাইরাল সংক্রমণের কারণে সতর্কতাস্বরূপ তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে, আসন্ন সফরের জন্য বাংলাদেশ টেস্ট দল ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। আবুধাবিতে ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে টাইগাররা। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে তারা।

ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন শান্ত। টেস্ট ম্যাচের ধকল সামলানোর মতো যথেষ্ট ফিট কি না, সেটি যাচাই করার পর মেডিকেল টিম শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026