১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের ঘরোয়া ক্রিকেটে উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) 'ডমেস্টিক থ্রি ট্রফি' বা সংক্ষেপে 'ডি থ্রি' নামে ঘরোয়া ক্রিকেটের একটি নতুন কাঠামো ঘোষণা করেছে।

ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের ঘরোয়া ক্রিকেটে উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) 'ডমেস্টিক থ্রি ট্রফি' বা সংক্ষেপে 'ডি থ্রি' নামে ঘরোয়া ক্রিকেটের একটি নতুন কাঠামো ঘোষণা করেছে।

এই টুর্নামেন্টে টি-টোয়েন্টি, ৫০ ওভার এবং চার দিনের ক্রিকেট, এই তিনটি ফরম্যাটকে একটি একক কাঠামোর আওতায় আনা হবে।

এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট এবং ফরচুন গ্রুপ- এই ছয়টি প্রতিষ্ঠান তিন বছরের চুক্তির আওতায় দলগুলোর মালিকানা স্বত্ব লাভ করেছে।

এদের মধ্যে বিসিবি পরিচালক ফাহিম সিনহা, মিজানুর রহমান এবং শাহনিয়ান তানিম যথাক্রমে একমি গ্রুপ, ফরচুন গ্রুপ এবং এইচ ব্লুস্টারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

চার দিনের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-কে আলাদা রেখে 'ডি৩' টুর্নামেন্টটি বিদ্যমান তিনটি ঘরোয়া প্রতিযোগিতাকে একত্রিত করবে। নতুন এই কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হবে এনসিএল টি-টোয়েন্টি, বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর চার দিনের ম্যাচ এবং বিসিএল-এর ওয়ান-ডে বা একদিনের ম্যাচগুলো।

গতকাল রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের পরিচালকবৃন্দ, জাতীয় দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এই নতুন উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে অবদান রাখবে।

তিনি বলেন, 'এই টুর্নামেন্টটি শুধু বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকেই নয়, দেশের সব ধরনের খেলাধুলাকেই অনুপ্রাণিত করবে। আমরা যদি বছরে ছয় থেকে সাত মাস ঘরোয়া ক্রিকেট চালু রাখতে পারি, তবে জাতীয় দলে খেলা খেলোয়াড় এবং ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হবে।'

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ঘরোয়া ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাওয়া নিয়ে বোর্ড উদ্বিগ্ন ছিল এবং ক্রিকেটে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে চায়।

তামিম বলেন, 'আমরা প্রায়ই শুনেছি যে ঘরোয়া ক্রিকেট তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। মানুষের আগ্রহ নেই এবং কেউ কেউ একে 'পিকনিক ক্রিকেট' বলেও অভিহিত করে। বোর্ডে আসার পর আমরা বিষয়টি নিয়ে ভেবেছি, কীভাবে ঘরোয়া ক্রিকেটে সেই হারানো আকর্ষণ ফিরিয়ে আনা যায়।'

বরিশালের নবনির্মিত জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ডিসেম্বর 'ডি থ্রি' টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে। এর মধ্য দিয়ে এই ভেন্যুতে ক্রিকেট ফিরবে। বিসিবি পর্যায়ক্রমে দেশের সব বিভাগে এই টুর্নামেন্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

চার দিনের এই প্রতিযোগিতাটি আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং মে মাসে ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

একটি দল নিলামের মাধ্যমে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার দলে নিতে পারবে। কোচিং স্টাফ, টিম অ্যানালিস্ট, ফিজিও এবং ট্রেইনারদেরও ড্রাফট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে ছয়টি দল তাদের আইকন খেলোয়াড়দের নামও ঘোষণা করেছে। ওয়ালটনের মেহেদি হাসান মিরাজ, ফরচুনের তাওহিদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, এইচ ব্লুস্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন ব্যাংকের মোহাম্মদ নাঈম খেলবেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026