আমাদের সঙ্গেই থাকুন
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশ সংবাদ সংস্থা
শিরোনাম
বাসস
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : সময়ের হিসেবে ৩ বছর ও ইনিংস বিবেচনায় ২৮ ইনিংস পর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।
আজ জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাভুমা। ১১৬ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
৫৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেলেন বাভুমা। এর মধ্যে পাঁচটি শতক হাঁকিয়েছেন অধিনায়ক হিসেবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ ইনিংসে এটি দ্বিতীয় সেঞ্চুরি বাভুমার। প্রথমটি ছিল ২০২৩ সালে।
২০২৩ সালের সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন বাভুমা।
ওপেনার হিসেবে নেমে ১৪২ বল খেলে ১৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচটি ৩ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
এরপর ২৮ ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি বাভুমা। তবে পাঁচ ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
বাভুমা ছাড়াও সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। ১২ চার ও ৯ ছক্কায় ৯৩ বলে ১৪২ রান করেন মিলার।
ডারবানে অনুষ্ঠিত প্রথম ম্যাচ ৬৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক : মুহাম্মদ কাদের গনি চৌধুরী ঠিকানা : ৬৮/২ পুরানা পল্টন, ঢাকা ১০০০ বাসস প্রোফাইল Privacy Policy --> Terms & Conditions Advertisement --> যোগাযোগ কনভার্টার --> আমাদের সঙ্গেই থাকুন
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ বাংলাদেশ সংবাদ সংস্থা
Design & Developed By : orange bd







