১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাসস ক্রীড়া-৯ : দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান আফগানিস্তানের অধিনায়ক

Md. Ibrahim Mollahঢাকা

বাসস ক্রীড়া-৯ ক্রিকেট-টি-২০-বিশ্বকাপ-আফগানিস্তান-স্কটল্যান্ড-প্রিভিউ দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান আফগানিস্তানের অধিনায়ক শারজাহ (সংযুক্ত আরব আমিরাত), ২৪ অক্টোবর ২০২১ (বাসস/এএফপি): টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামার প্রাক্কালে আপ্রাসঙ্গিক রাজনৈতিক প্রশ্ন উড়িয়ে গেলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। সোমবার শারজাহর ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলেন,‘...

বাসস ক্রীড়া-৯ : দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান আফগানিস্তানের অধিনায়ক

বাসস ক্রীড়া-৯ ক্রিকেট-টি-২০-বিশ্বকাপ-আফগানিস্তান-স্কটল্যান্ড-প্রিভিউ দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান আফগানিস্তানের অধিনায়ক শারজাহ (সংযুক্ত আরব আমিরাত), ২৪ অক্টোবর ২০২১ (বাসস/এএফপি): টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামার প্রাক্কালে আপ্রাসঙ্গিক রাজনৈতিক প্রশ্ন উড়িয়ে গেলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। সোমবার শারজাহর ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলেন,‘ সবাই জানেন আফগানিস্তানে অনেক সমস্যার সৃস্টি হয়েছে। সবকিছুই শুরু হয়েছে কয়েক মাস ধরে। তবে ক্রিকেটীয় দৃস্টিকোন থেকে বলতে চাই সবাই বিশ্বকাপের জন্য প্রস্তুত। আমরা ভাল প্রস্তুতি নিয়েছি। তিনি বলেন,‘ ভক্তরা দারুন আগ্রহ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ ক্রিকেট হচ্ছে আফগানিস্তানের একমাত্র খুশির বিষয়। আপনি যদি টুর্নামেন্টে ভাল করতে চান এবং ম্যাচে জয়লাভ করতে পারেন, তাহলে সমর্থকরা সত্যিই খুবই খুশি হবে। এতে তাদের মুখে হাসি উঠবে।’ গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর টুর্নামেন্ট থেকে সম্ভাব্য নিষিদ্ধ হবার আতংকে ছিল আফগান ক্রিকেট দল। কারণ দেশটিতে নরীদের খেলাধুরা নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বকাপ দল ঘোষনার ২০ মিনিট পরই তারকা স্পিনার রশিদ খান নেতৃত্ব ছেড়ে দেন। মধ্যপ্রাচ্যের ভিসা প্রাপ্তিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দলীয় সদস্যদের। এরপর দলের নেতৃত্ব নেন অলরাউন্ডার নবি। তিনি বলেন,‘আমরা যখন দুবাইয়ে পৌঁছাই তখন কিছু সমস্যা ছিল। আইসিসিতে আফগানিস্তান দ্বিতীয় সারির সদস্য হলেও টি-২০ ক্রিকেটে দক্ষতার কারণে দলটি সরাসরি আসরের মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে পুর্ন সদস্যপদ থাকা সত্বেও বাংলাদেশ ও শ্রীলংকাকে প্রথম পর্বের বাঁধা অতিক্রম করে আসতে হয়েছে। নবি বলেন, আমরা আশা করছি আফগানিস্তান অভিজাত আসনে জায়গা করে নিবে। তিনি বলেন,‘ইনশাল্লাহ এই টুর্নামেন্টে আমরা ভাল করব।’ আগ্রাসী ব্যাটিং ও স্পিন বোলিংয়ের কারণে আফগানিস্তান টি-২০ ক্রিকেটে নিজেদের অবস্থানকে সংহত করেছে। স্পিনে তাদের বিগ থ্রি হচ্ছেন রশিদ খান, নবি ও মুজিব উর রহমান। ১৫ সদস্যের আফগান স্কোয়াডের আট জন ক্রিকেটারই বিভিন্ন দেশে পেশাদার টি-২০ ক্রিকেট খেলায় অভিজ্ঞ। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট (আইপিএল) খেলে আসা নবি বলেন,‘ ওই ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট খেলে আসছে, বিশেষ করে ৫থেকে ৭জন ক্রিকেটার বিগত ছয়মাস ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছে। আরব আমিরাতেও আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা বেশ ভাল জানি। আমাদের দেশের সব মানুষও জানে যে এখানকার কন্ডিশনে আফগানিস্তান সেরা দল। আমাদের দলটি যথেষ্ট আত্মবিশ্বাসী। ’ তিনি বলেন, ‘গ্রুপ পর্বে ইতোমধ্যে কয়েকটি দল আমাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। বিশ্বকাপে ‘বি’গ্রুপের হয়ে অংশ নিচ্ছে আফগানিস্তান। ওই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। সোমবার স্কটিশদের মুখোমুখি হতে যাচ্ছে আফগান দল। স্কটিশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান কালাম ম্যাকলিওড বলেছেন তারা আফগান বোলিংকে সমীহ করেন। তিনি বলেন,‘ তাদের সবগুলো স্পিনারই চ্যালেঞ্জের। আমি মনে করি সবাই আফগানিস্তানের স্পিন আক্রমন সম্পর্কে অবগত। দলটিতে তিনজন বিশ্বমানের স্পিনার রয়েছে।’ বাসস/এএফপি/এমএইচসি/১৯৫৬/স্বব

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026