১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গোল উৎসবে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : গোল উৎসব করে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগ শুরু করেছে বার্সেলোনা। গতরাতে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বার্সা ৫-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডকে।

গোল উৎসবে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : গোল উৎসব করে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগ শুরু করেছে বার্সেলোনা। গতরাতে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বার্সা ৫-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডকে।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। এছাড়া একটি করে গোল করেন লামিনে ইয়ামাল, গ্যাব্রিয়েল জেসুস ও করিম আদেয়েমি।

ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে ফেইনুর্ডের বিপক্ষে গোল আদায় করে নেয় বার্সেলোনা। ইয়ামালের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন রাফিনহা।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। হুয়াও ক্যানসেলোর পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল আদায় করে নেন আদেয়েমি। প্রথমার্ধে এই দুই গোলে এগিয়ে থাকে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠ দখলে নিয়ে বার্সেলোনাকে তৃতীয় গোল এনে দেন রাফিনহা। ৫৭ মিনিটে পেদ্রির সহায়তায় বল পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শটে ফেইনুর্ডের জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান রাফিনহা। এবারের মৌসুমে নিজের অষ্টম গোল করেন তিনি।

৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে ৪-০ গোলে এগিয়ে দেন ইয়ামাল। এক হালি গোল হজমের পর প্রথম গোলের দেখা পায় ফেইনুর্ড। ৮২ মিনিটে গোল করে ব্যবধান কমান সেম স্টেইন।

ফেইনুর্ডের প্রথম গোলের পর ব্যবধান আবার বাড়ায় বার্সেলোনা। ৮৫ মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় জেসুস।

শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে এই নিয়ে চতুর্থবার প্রতিপক্ষকে পাঁচ গোলে হারালো বার্সেলোনা।

স্প্যানিশ লিগে চার ম্যাচের মধ্যে তিনটিতে যথাক্রমে ৫-০, ৫-২ ও ৫-০ গোলে জয় পায় বার্সা। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রথম পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত ২২ গোল করেছে তারা। বিপরীতে মাত্র ৩ গোল হজম করেছে বার্সা।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, 'ছেলেরা খুবই ভালো খেলেছে। দারুণ একটি ম্যাচ ছিল। ম্যাচের শুরু থেকে আমরা বল ও মধ্যমাঠ দখলে রাখার চেষ্টা করেছি।

আমাদের মূল লক্ষ্য ছিল-আধিপত্য বিস্তার করে খেলা। আমি বলবো, আমাদের পরিকল্পনায় আমরা সফল হয়েছি। এই জয় আমাদের পরের ম্যাচগুলোতেই আত্মবিশ্বাস দেবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026