১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
কূটনীতি

এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব রাশেদ তিতুমীরের

স্ট্রিম ডেস্কঢাকা

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি। রাশেদ আল তিতুমীর বলেন, ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এলডিসিভুক্ত দেশগুলো টেকসই উন্নয়...

এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব রাশেদ তিতুমীরের

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।

রাশেদ আল তিতুমীর বলেন, ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এলডিসিভুক্ত দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথ থেকে ছিটকে পড়েছে।

তিনি আরও বলেন, এসব চ্যালেঞ্জ কেবল ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নকেই বাধাগ্রস্ত করছে না, বরং ২০৩১ সালের মধ্যে টেকসই ও স্থায়ী উত্তরণ নিশ্চিত করার দোহা কর্মসূচির লক্ষ্যকেও ঝুঁকিতে ফেলছে।

তিনি জানান, বর্তমানে ১৪টি স্বল্পোন্নত দেশ উত্তরণের বিভিন্ন ধাপে রয়েছে যাদের নিয়মিত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক ও বাহ্যিক পরিস্থিতির কারণে বাংলাদেশ এবং নেপাল তাদের প্রস্তুতিমূলক সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত আরও বাড়ানোর আবেদন জানিয়েছে। উত্তরণ প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) কার্যকর করা এবং নীতিগত সংস্কার সম্পন্ন করার জন্য এই অতিরিক্ত সময় কৌশলগতভাবে প্রয়োজনীয়।

দোহা কর্মসূচির কাঠামোবদ্ধ সংস্কার এবং ঝুঁকি মোকাবিলায় আগামী বছর দোহায় মিড-টার্ম রিভিউ বৈঠককে বড় সুযোগ হিসেবে দেখছেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি এলডিসিগুলোর উন্নয়ন নিশ্চিত করতে পাঁচটি জরুরি অগ্রাধিকার এজেন্ডা পেশ করেন।

প্রথম প্রস্তাবে তিনি বলেন, ঋণঝুঁকি মোকাবিলা এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার মতো উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য পর্যাপ্ত ও সাশ্রয়ী অর্থায়নের পরিধি বাড়াতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে তিনি আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের তাগিদ দিয়ে বলেন, স্বল্পোন্নত দেশগুলোর কাঠামোগত দুর্বলতা বিবেচনা করে সহজ শর্তে ঋণ প্রাপ্তি, ঋণ স্থগিতকরণ এবং টেকসই ঋণ সমাধানের সুযোগ তৈরি করতে হবে।

তৃতীয় প্রস্তাবে জলবায়ু অর্থায়নকে সহজলভ্য ও অনুমানযোগ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোজন, জ্বালানি রূপান্তর এবং ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে’র সহজ প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

চতুর্থ প্রস্তাবে এলডিসিগুলোর বাজার প্রবেশাধিকার সম্প্রসারণ, শুল্ক সুরক্ষার প্রবণতা বিপরীতমুখী করা এবং সহজ নিয়মের মাধ্যমে বাণিজ্য সুবিধা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

শেষ প্রস্তাবে ডিজিটাল ও প্রযুক্তিগত বিভাজন দূর করতে প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরের বিষয়ে জোর দেন তিতুমীর।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

10/13/2026

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন।

10/12/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

10/4/2026

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

9/29/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

9/28/2026

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

9/28/2026

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, সাধারণ পরিষদের অধিবেশনে একটি ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ৬টি গুরুত্বপূর্ণ বক্তব্য ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

9/26/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রী ও জনাব তারেক রহমান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠক করেছেন।

9/26/2026