২০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তান।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তান।

উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর বাংলাদেশ সামনে এখন বাঁচা-মরার লড়াই। আগামীকাল বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার আশা টিকে থাকবে বাংলাদেশের। তবে এজন্য নেট রান রেটের কঠিন হিসাবও সামলাতে হবে তাদের।

জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। নেট রান রেটে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।

অন্যদিকে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

এক ম্যাচে জয় পেয়ে বর্তমানে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।

সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, আফগানিস্তানকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না।

ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। উভয় দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।

২০২৪ সালে শারজাহতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ২০২৫ সালেও তাদের দুর্দশা অব্যাহত থাকে। সে বছর আবুধাবিতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান। ওই সিরিজে একটি ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হারের লজ্জাও পায় বাংলাদেশ।

২০২৫ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

সেই হারের এক বছর ছয় দিন পর আবারও ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবার আগের ফল পাল্টে দেওয়ার প্রত্যাশা তাদের।

চলতি মাসের শুরুতে দুই দল একটি টেস্ট ম্যাচেও মুখোমুখি হয়েছিল। কঠিন অবস্থায় পড়েও ম্যাচটি ড্র করে আফগানিস্তান। ওয়ানডে লড়াইয়ের আগে এই ফল তাদের বাড়তি মানসিক সুবিধা দিতে পারে।

তবে টস জেতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আবুধাবির উইকেট সাধারণত ম্যাচ যত এগোয়, তত ধীর হয়ে আসে। ফলে ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা ক্রমেই কঠিন হয়ে পড়ে। টুর্নামেন্টের সর্বশেষ দুটি ম্যাচেও রাতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার চ্যালেঞ্জ স্পষ্ট হয়েছে।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স পুরো ৫০ ওভার ব্যাটিং করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, ম্যাচের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারলে জিম্বাবুয়ের বিপক্ষে ফল ভিন্ন হতে পারত।

সিমন্স বলেন, “আমরা ম্যাচের পরিস্থিতি যথাযথভাবে বুঝতে পারিনি। তিনটি উইকেট পাওয়ার পর আমাদের চাপ ধরে রেখে দ্রুত আরেকটি উইকেট নেওয়ার চেষ্টা করা উচিত ছিল। যদিও তারা খুব ভালো ব্যাটিং করেছে।”

তিনি আরও বলেন, “কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে নামি, তখন পরিস্থিতি বোঝার ক্ষেত্রে ঘাটতি ছিল। শুরুটা এমন হওয়ার পর আমাদের শুধু নিশ্চিত করতে হতো, যেন পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারি। সেটা করতে পারলে আমরা ম্যাচটি জিততাম।”

নিয়মিত অধিনায়ক লিটন দাস কোমরের চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ইতোমধ্যে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে দলে ফিরতে পারেন।

বাংলাদেশ দল : তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও পারভেজ হোসেন ইমন।

আফগানিস্তান দল : রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, এএম গজনফর, বিলাল সামি, জিয়া উর রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান তানজিদের

ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান তানজিদের

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থ ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরা...

10/20/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : ভালো শুরুর পরও প্রথমার্ধে বাংলাদেশের সঙ্গে অনেকটাই পিছিয়ে পরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অতিথিরা। কিন্তু এই অর্ধে সমানতালে লড়লেও ম্যাচ জেতার জন্য সেটি যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধে বাংলাদেশের ১২ গোলের লিডই ব্যবধান গড়ে দেয়। তাতে মালদ্বীপকে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে নাম লেখায় স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।

10/20/2026

ব্ল্যাক বেল্ট টেস্টে নতুন স্বপ্ন, আন্তর্জাতিক সাফল্যের প্রত্যাশা তায়কোয়ানডো ফেডারেশনের

ব্ল্যাক বেল্ট টেস্টে নতুন স্বপ্ন, আন্তর্জাতিক সাফল্যের প্রত্যাশা তায়কোয়ানডো ফেডারেশনের

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : দীর্ঘদিনের অনুশীলন ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নিচ্ছেন দেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ব্ল্যাক বেল্ট টেস্ট-২০২৬’।

10/20/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত ভারত

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত ভারত

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : আক্রমণাত্মক শুরুর পর তিন গোলে এগিয়েও গিয়েছিল নেপাল। গুছিয়ে উঠতে একটু সময় নিলেও ভারত ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। শেষ পর্যন্ত নেপালি মেয়েদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ল ভারত। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত থেকে ফাইনালে উঠল দলটি।

10/20/2026

প্রথম ম্যাচে স্লো ওভার রেটের পাকিস্তান-শ্রীলংকার জরিমানা

প্রথম ম্যাচে স্লো ওভার রেটের পাকিস্তান-শ্রীলংকার জরিমানা

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান ও শ্রীলংকাকে যথাক্রমে ম্যাচ ফির ১০ ও পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

10/20/2026

ইংল্যান্ডের কোচ ইংলিশ হওয়া উচিত : ফ্লেমিং

ইংল্যান্ডের কোচ ইংলিশ হওয়া উচিত : ফ্লেমিং

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং মনে করেন, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ মূলত ইংল্যান্ডেরই কাউকে হওয়া উচিত। ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি।

10/20/2026

ম্যাডিসনের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জয়খরা কাটল

ম্যাডিসনের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জয়খরা কাটল

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : জেমস ম্যাডিসনের দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতে সোমবার কাভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রবার্তো ডি জারবির টটেনহ্যাম হটস্পার। লন্ডনে ১৭ মাস পর টটেনহ্যামের শুরুর একাদশে ফিরেই দুর্দান্ত এক গোল করেন ম্যাডিসন। গত পুরো মৌসুম মাঠের বাইরে কাটানোর পর ম্যাচের দলে ফিরেছেন ডিয়ান কুলুসেভস্কিও।

10/20/2026

৪২ প্রশ্নের জবাব দুই সপ্তাহের মধ্যে ইনফান্তিনোকে দিতে হবে : উয়েফা

৪২ প্রশ্নের জবাব দুই সপ্তাহের মধ্যে ইনফান্তিনোকে দিতে হবে : উয়েফা

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির মাধ্যমে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের ব্যর্থ পরিকল্পনা, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

10/20/2026