১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ ও ৯ উইকেটে হেরেছিল টাইগ্রেসরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারলো বাংলাদেশ।

এর আগে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগ্রেসরা।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এসময় দুই ওপেনার মুরশিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারি ৯ রানে আউট হন।

পঞ্চম উইকেটে ৯৮ বলে ৫৪ রানের জুটিতে শুরু চাপ সামাল দেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ৮টি চারে ৯৩ বলে ৫০ রান করে আউট হন শারমিন। হাফ-সেঞ্চুরির স্বাদ নেন স্বর্ণাও। ৪ বাউন্ডারিতে ৭১ বলে ৫৪ রানে থামেন তিনি।

শেষ দিকে সমান ১৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন রাবেয়া খান ও দিশা বিশ্বাস। ৪৯.৫ ওভারে ১৭২ রান তুলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মেগার শুট ১৬ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৩৮ রানে অস্ট্রেলিয়ার ২ উইকেট তুলে নেন বাংলাদেশের অফ-স্পিনার সুলতানা খাতুন ও পেসার দিশা বিশ্বাস। দুই ওপেনার জিওর্জি ভোলকে ১১ রানে সুলতানা এবং বেথ মুনিকে ২১ রানে আউট করেন দিশা।

এরপর তৃতীয় উইকেটে ১০৪ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬৪ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। পেরি ৬৫ ও সাদারল্যান্ড ৭৪ রানে অপরাজিত থাকেন।

সুলতানা ৩২ রানে এবং দিশা ৪০ রানে ১টি করে উইকেট নেন।

ম্যাচ ও সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার শুট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026