১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বাংলাদেশ ৩২ রানে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে। এর আগে পাকিস্তানকে প্রথম দেখায় ৩০ রানে এবং দ্বিতীয় দফায় ১৩ রানে হারিয়েছিল বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২টিতে হেরেছে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে লংকানরা। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ।

দলের হয়ে মিডল অর্ডার ব্যাটার সাদিয়া ইসলাম ৪৫ বলে ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া শিরিনা খাতুন ৩২ রানে আহত অবসর, নিশিতা আক্তার নিশি ২০ এবং সাদিয়া আক্তার অপরাজিত ১৪ রান করেন।

পাকিস্তানের তিন বোলার ১টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে ওপেনার রাভাইল ফারহান ৩৬ ও আকসা হাবিব ২৩ রান করেন।

৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে অবদান রাখেন নিশি। পাশাপাশি ১টি করে উইকেট শিকার করেন আফরিন মিম-জান্নাতুল ফেরদৌস ও তিথি দাস অপর্না। ম্যাচ সেরার স্বীকৃতি পান বাংলাদেশের ইয়াসমিন।

আগামী ১৪ অক্টোবর লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে শ্রীলংকা মুখোমুখি হবে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026