১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশ থেকে ক্রীড়াবিদ, কোচ এবং ম্যানেজারসহ মোট ২৬০ জন অংশগ্রহণ করবে।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশ থেকে ক্রীড়াবিদ, কোচ এবং ম্যানেজারসহ মোট ২৬০ জন অংশগ্রহণ করবে।

মহাদেশীয় এই বিশাল ক্রীড়া আয়োজনে ২২টি ক্রীড়া ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

ক্রীড়া ইভেন্টগুলো হলো- ক্রিকেট, ফুটবল, আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, ভারোত্তলন, জিমন্যাস্টিকস, কারাতে, ফেন্সিং, সাইক্লিং, ব্যাডমিন্টন, গলফ, সার্ফিং, জুডো, টেবিল টেনিস, বিচ ভলিবল, কুস্তি এবং উশু।

এশিয়ার ৪৫টি দেশের প্রায় ১১ হাজার ৬৬ জন ক্রীড়াবিদ ৪৩টি ক্রীড়া ইভেন্ট ও ৪৬৯টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ১৮৭ জন ক্রীড়াবিদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৯৭ জন নারী। কোচ ও কর্মকর্তাদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ১২ জন নারী আছেন।

এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমস আয়োজন করতে যাচ্ছে জাপান। এর আগে ১৯৫৮ সালে টোকিওতে এবং ১৯৯৪ সালে হিরোশিমায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল।

২০২৩ সালে হাংঝুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল। নারী ও পুরুষ ক্রিকেট দল একটি করে পদক জিতেছিল।

আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশ দল ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিওএ।

বাংলাদেশ দলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে গণমাধ্যমকে অবহিত করেন বিওএ সহ-সভাপতি এবং বাংলাদেশ দলের 'শেফ দ্য মিশন' মেজর (অব.) ইমরোজ আহমেদ।

তিনি বলেন, 'কাবাডি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা আশা করছি, কাবাডিতে ভালো ফল আসবে। ক্রিকেট ও শুটিংয়েও আমরা ভালো ফলের আশা করছি। আর্চারির ক্ষেত্রে এশিয়ার দলগুলোই সেরা। এখানে অনুষ্ঠিত সাম্প্রতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে আমাদের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। এশিয়ান গেমসে সাফল্য অর্জনের অনেক সুযোগ আমাদের সামনে রয়েছে। পদক জয়ের জন্য একজন খেলোয়াড়কে কেবল নিজের সেরাটা দিতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠতে হবে।'

বিওএ সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির 'ডেপুটি শেফ দ্য মিশন'-এর দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ-পাস্টে জাতীয় শুটার আবদুল্লাহ হেল বাকি এবং কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা বাংলাদেশের পতাকা বহন করবেন।

আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের চার দিন আগে, ১৪ সেপ্টেম্বর নারী ফুটবল ইভেন্ট দিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের যাত্রা শুরু হবে।

১৭ সেপ্টেম্বর থেকে নারী ক্রিকেট ইভেন্ট শুরু হবে।

নারী ফুটবল দল ১১ সেপ্টেম্বর এবং নারী ক্রিকেট দল ১৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশ্যে রওনা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026