১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : আগামীকাল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। এর আগে অস্ট্রেলিয়া মাটিতে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়া বিশ্ব সেরা দল হলেও সিরিজে ভালো ফলাফল করার লক্ষ্য থাকবে নিগার সুলতানার দলের।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : আগামীকাল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। এর আগে অস্ট্রেলিয়া মাটিতে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়া বিশ্ব সেরা দল হলেও সিরিজে ভালো ফলাফল করার লক্ষ্য থাকবে নিগার সুলতানার দলের।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এবারের সিরিজ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ।

চলতি বছরের এপ্রিলে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ নারী দলের। তবে সেটি টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

দীর্ঘ ছয় বছর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামবে বাংলাদেশ। তাই এখানকার কন্ডিশন-উইকেট বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সুবিধা হয়েছে বলে জানান সরোয়ার ইমরানের জায়গায় সদ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া বারমুডার সাবেক খেলোয়াড় ও কোচ ডেভিড হেম্প।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় প্রধান কোচ হেম্প বলেন, ‘আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেই সাথে এখানকার উইকেটে অনুশীলনও করেছি। এখানে মানিয়ে নেওয়া খেলোয়াড়দের জন্য কিছুটা চ্যালেঞ্জের ছিল। কারণ খেলোয়াড়রা যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, তার চেয়ে এখানকার উইকেটগুলো একটু বেশি গতি ও বাউন্স ছিল।’

কন্ডিশন ও উইকেট অপরিচিত হলেও ক্রিকেটাররা দ্রুতই মানিয়ে নিয়েছে বলে জানান হেম্প। তিনি বলেন, ‘খেলোয়াড়রা দারুণভাবে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। এই কন্ডিশনগুলো আমাদের জন্য নতুন ও ভিন্ন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রস্তুতির প্রথম চার-পাঁচ দিন আমাদের ভালো কেটেছে।’

আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়া। বিশ্ব সেরা দলের বিপক্ষে ক্রিকেটারদের ইতিবাচক থাকার আহ্বান হেম্পের। তিনি বলেন, ‘আমরা বিশ্ব সেরা দলের বিপক্ষে খেলবো, এটা অস্বীকার করার কোন উপায় নেই। ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই এক নম্বর দল অস্ট্রেলিয়া। মানসিকভাবে চাঙ্গা থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। দলের কাছ থেকে আমার প্রত্যাশা থাকবে, ম্যাচের মধ্যে মাঠে ইতিবাচক থাকা।’

সিরিজ শেষে দেশে ফিরে নিজেদের পারফরমেন্স নিয়ে খেলোয়াড়রা যেন আফসোস না করে সেদিকে লক্ষ্য রাখতে বললেন হেম্প। তিনি বলেন, ‘আমি চাই না এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে খেলোয়াড়রা বলবে- আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম। খেলার পরিকল্পনা ও মাঠের নামার মানসিকতা- সব ক্ষেত্রেই ইতিবাচক হতে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে আমরা সামনে এগোতে পারব।’

গত সাড়ে তিন বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত হেম্প। কখনও হাই পারফরমেন্স (এইচপি) ইউনিটের সাথে, কখনও জাতীয় দলের কোচিং প্যানেলে আবার কখনও নারী দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

তাই নারী দলের ক্রিকেটারদের ভালোভাবেই চিনেন হেম্প। এজন্য টাইগ্রেসদের সাথে কাজ করতে সুবিধা হবে বলে জানান তিনি। ‘এর আগে বিশ্বকাপ বাছাই পর্বে এই দলের সঙ্গে কাজ করেছি। এই দলের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। এই দলের ক্রিকেটারদের আমি ভালোভাবেই চিনি। তারা অনেক পরিশ্রম করছে এবং আমরা মাঠে কিভাবে খেলতে চাই- সেটা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

দ্বিপাক্ষিক সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচে বল হাতে হাবিবা ইসলাম ৪টি ও মারুফা আক্তার ২টি উইকেট নেন। ৬৮ রানের ইনিংসে ব্যাটিং অনুশীলন সাড়েন শারমিন আক্তার। এছাড়া সোবহানা মোস্তারি ৪৯ ও শারমিন সুলতানা ২৮ রান করেন।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়ে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এমনকি টি-টোয়েন্টিতেও ছয়বারের দেখায় কোন জয় পায়নি টাইগ্রেসরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026