১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬ : আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬ : আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ খেলোয়াড়ই আজ প্রথমদিনের ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন।

পেসার শরীফুল ইসলাম বর্তমানে ছুটিতে রয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বর তার ক্যাম্পে যোগ দেবার কথা রয়েছে। এদিকে আরেক পেসার হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেট খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশ 'এ' দলের খেলোয়াড়রা দেশে ফিরে এশিয়ান গেমসের দলে যোগ দিবেন।

২০তম এশিয়ান গেমস আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে। পুরুষদের টি২০ ক্রিকেট ইভেন্ট শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ-বি'র বিজয়ী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়ান গেমস মিশন শুরু করবে। গ্রুপ-বি'তে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান।

পুরুষদের ক্রিকেট ইভেন্টে সর্বমোট ১৪টি দল অংশ নিবে। গ্রুপ পর্বের খেলা ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল, ১ অক্টোবর সেমিফাইনাল ও ৩ অক্টোবর ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ব্রোঞ্জ পদক জয় করেছিল। ২০১০ সালের পর এশিয়ান গেমসে প্রথমবারের মত স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এবারের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ।

দলীয় কর্মকর্তা সূত্রে জানা গেছে মিরপুরের অনুশীলন ক্যাম্পে মূলত ফিটনেস, ম্যাচ প্রস্তুতি ও দলীয় সমন্বয়ের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।

স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026