১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬: ব্যাটিং ব্যর্থতায় নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬: ব্যাটিং ব্যর্থতায় নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল শ্রীলংকা। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ দলের।

গতরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩১ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ১০ বলে ১৪ রান করে প্রথম আউট হন জুয়াইরিয়া। ৪টি চারে ২৬ বলে ২৬ রান করেন দিলারা।

৪৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডারের তিন ব্যাটারের ব্যর্থতায় বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। অধিনায়ক নিগার সুলতানা ৪, স্বর্ণা আক্তার ৯ ও রিতু মনি ১ রানে আউট হন।

এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন সোবহানা মোস্তারি। কিন্তু ১৭তম ওভারে দলীয় ৯৩ রানে থামেন তিনি। ৪টি চারে ৪১ বলে ৩৪ রান করেন সোবহানা।

শেষদিকে ফাহিমা খাতুনের ১৩ বলে ১৪ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। শ্রীলংকার চামুদি প্রবোদা ২১ রানে ৩ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে এক পর্যায়ে ৪৪ রানেই ৫ উইকেট হারায় শ্রীলংকা। এসময় বাংলাদেশের মারুফা আক্তার ২টি, সুলতানা খাতুন ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

ষষ্ঠ উইকেটে হার্ষিতা সামারাবিক্রমা ও নিলাকশিকা ডি সিলভার ৪১ বলে ৩৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরে শ্রীলংকা। জুটিতে ১৮ রান অবদান রেখে মারুফার তৃতীয় শিকার হন নিলাকশিকা।

ওভারে দলীয় ৮২ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলংকা। তখনও জয়ের ভালো সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সপ্তম উইকেটে সামারাবিক্রমা ও কৌশিনী নুথ্যঙ্গনার ১৮ বলে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে শ্রীলংকা।

বল হাতে বাংলাদেশের মারুফা ৩টি, সুলতানা ও রিতু ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শ্রীলংকার সামারাবিক্রমা।

আগামী ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026