২৪ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : ভারতের মেয়েদের উচ্চতা ভীতি দূর করে চোখে চোখ রেখে লড়াই করল বাংলাদেশ। শুরুর ১০ মিনিটে লড়াই হলো সমানে সমান। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে তারপরও পারল না আনা আলোনসো ফ্রাগুয়ার দল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ভারত।

বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়েছে ভারত। চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতে নিল বাংলাদেশের প্রতিবেশী দেশটি। লিগ পর্বের পর ফাইনালেও একমাত্র ভারতের কাছেই হারে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দুই দল নেপাল এবং মালদ্বীপকে লিগ পর্বে হারায় বাংলাদেশ।

এদিন বাংলাদেশ লড়াই করেছে শুরু থেকে। প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ১৪-৯ গোলে। পরের অর্ধেই দৃশ্যপট দ্রুত বদলে যেতে থাকে। ভারত ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা ব্যর্থ হয়। এছাড়া ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি সাকিবা-নিশিরা।

বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভারতের গোলকিপার দিকশা কুমারী। অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। আর টুর্নামেন্ট সেরার খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাবনা শর্মা।

এর আগে বুধবার মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল।

ফাইনাল শেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ। এছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। টুর্নামেন্ট কমিটির কো-অর্ডিনেটর এস এম খালেকুজ্জামান স্বপন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

টানা দুই ম্যাচ হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশ যুবাদের

টানা দুই ম্যাচ হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশ যুবাদের

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

10/23/2026

১০০ মিটারে ইমরানুর-শিরিনের শ্রেষ্ঠত্ব

১০০ মিটারে ইমরানুর-শিরিনের শ্রেষ্ঠত্ব

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় গতির লড়াইয়ে পুরুষ ও নারী উভয় বিভাগেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা।

10/23/2026

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ ড্র

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ ড্র

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে।

10/23/2026

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।

10/23/2026

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

10/23/2026

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে শ্রীলংকা। ইংল্যান্ডের করা ৪২৯ রান টপকে ২ উইকেটের অসাধারণ জয় পেয়েছে লংকানরা।

10/23/2026

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, সপ্তাহ শেষে নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, সপ্তাহ শেষে নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : প্রযুক্তি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত থাকায় শুক্রবার এশিয়ার পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন হয়েছে। এ খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে।

10/23/2026

ব্রাজিলে চূড়ান্ত দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

ব্রাজিলে চূড়ান্ত দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো শুক্রবার দ্বিতীয় ও শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন।

10/23/2026