১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।

সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।

গতরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ।

এর আগে দুই বার নারী এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২০১২ সালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে এবং ২০২৪ সালে ভারতের কাছে ১০ উইকেটে হারে টাইগ্রেসরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ভারতের ওপেনার স্মৃতি মান্ধানাকে ব্যক্তিগত ২ রানে বিদায় করেন বাংলাদেশ স্পিনার সুলতানা খাতুন।

এরপর দ্বিতীয় উইকেটে প্রতিকা রাওয়ালের সাথে ৪৪ বলে ৫০ এবং তৃতীয় উইকেটে অধিনায়ক হারমানপ্রিত কৌরকে নিয়ে ৩৩ রানের জুটি গড়ে আউট হন ওপেনার শেফালি ভার্মা।

ক্যাচ দিয়ে দুইবার জীবন পেয়ে ৩৫ বলে টি-টোয়েন্টিতে ২০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি। হাফ-সেঞ্চুরির পরও দুই বার জীবন পেয়ে ৬৪ রান করে সুলতানার বলে আউট হন তিনি। ৪০ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান শেফালি।

পরের দিকে হারমানপ্রিতের অপরাজিত ২৪, রিচা ঘোষের ২১ ও দিপ্তি শর্মার ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে ভারত।

৩০ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার সুলতানা। এছাড়া ১টি করে শিকার করেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দিলারা আক্তার ২১ ও জুয়াইরিয়া ফেরদৌস ১৪ রানে আউট হন।

তৃতীয় উইকেটে ৩৪ বলে ৩১ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা। উইকেটে সেট হয়েও সোবহানা ২৪ বলে ১৮ এবং নিগার ১৭ বলে ১৯ রানে আউট হন। ৭৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সোবহানা-নিগারের ধীর গতির ব্যাটিংয়ের কারণে জয়ের জন্য শেষ ৫ ওভারে ৭৪ রান দরকার পড়ে বাংলাদেশের। পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে না পারায় ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুনের ২৪ বলে ২৬ রানের জুটিতে হারের ব্যবধানই কমাতে পেরেছে বাংলাদেশ। ফাহিমা ১৪ এবং স্বর্ণা ২২ রানে অপরাজিত থাকেন।

ভারতের দিপ্তি ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন শেফালি।

আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা। এ ম্যাচের বিজয়ী দলের সাথে আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনাল খেলবে ভারত।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026