২১ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পদক জয়ের মিশনে ১২ সদস্যের বাংলাদেশ আরচ্যারী দল কাল ইরাক যাচ্ছে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ অক্টেটাবর ২০২৬ : আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইরাকের সোলেমানিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ১২ সদস্যের আরচ্যারী দল আগামীকাল সকালে ইরাকের উদ্দেশ্যে দেশ ছাড়ছে। দলে রয়েছেন ৬ জন পুরষ ও ৬ জন আরচ্যার।

পদক জয়ের মিশনে ১২ সদস্যের বাংলাদেশ আরচ্যারী দল কাল ইরাক যাচ্ছে

ঢাকা, ২১ অক্টেটাবর ২০২৬ : আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইরাকের সোলেমানিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ১২ সদস্যের আরচ্যারী দল আগামীকাল সকালে ইরাকের উদ্দেশ্যে দেশ ছাড়ছে। দলে রয়েছেন ৬ জন পুরষ ও ৬ জন আরচ্যার।

আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ ও মহিলা একক, কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত এবং রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করবে।

দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল আশাবাদ ব্যক্ত করে বলেন, 'প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য ৩ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ এবারের দল থেকে ভালো একটা ফলাফল আসবে। '

বাংলাদেশ আরচ্যারী দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, এশিয়ান গেমসের ঠিক পরপরই খেলোয়াড়দের ফর্ম ঝালিয়ে নেওয়া হয়েছে এবং টিম ও মিক্সড টিম ইভেন্টে ইরাকে ভালো করার জন্য যা যা প্রয়োজন তার সবই করা হয়েছে। তাদের মূল লক্ষ্য পদক অর্জন।

সাম্প্রতিক এশিয়ান গেমসে আশানুরূপ ফল না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে ইরাকে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন দেশসেরা আরচ্যাররা। আরচ্যার আব্দুর রহমান আলিফ বলেন, এশিয়ান গেমসের ফল আমাদের মনে আছে, যে শোক ও জেদ থেকে আমরা এবার ভালো কিছু করতে যাচ্ছি। স্বল্প সময়ের প্রস্তুতি হলেও ট্রায়ালে তারা বেশ ভালো স্কোর করেছেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন আলিফ।

কম্পাউন্ড আরচ্যার হিমু বাছার জানান, এশিয়ান গেমসের পর অনুশীলনের সময় কিছুটা কম মিললেও ইনডিভিজুয়াল, মিক্সড টিম ও টিম এই তিনটি বিভাগেই তাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করার মতো পারফরম্যান্স তাদের আছে এবং তারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আরেক আরচ্যার বন্যা আক্তার বলেন, এশিয়ান গেমসের পর থেকেই তাদের ধারাবাহিক অনুশীলন চলছে। তারা মূলত স্বর্ণপদকের জন্যই লড়াই করবেন, যাতে পুরো দল নিয়ে দেশের জন্য ভালো কিছু করা এবং একটি সম্মানজনক অবস্থান অর্জন করে ফিরে আসা যায়।

এই টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিরা তাদের সেরাটা দিয়ে দেশের সম্মান উজ্জ্বল করবেন এমনটাই এখন প্রত্যাশা দেশের ক্রীড়াপ্রেমীদের।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জাকের ও পাটোয়ারী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জাকের ও পাটোয়ারী

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারীকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

10/21/2026

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : মঙ্গলবার ভারতকে ২৭-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বেনিন। এর মধ্য দিয়ে গ্রুপ ‘বি’-তে টানা দুই দিনে দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি, যারা ‘স্কুল চিতা’ নামে পরিচিত।

10/21/2026

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে হারের ম্যাচে রদ্রিকে শুরুতে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে এই মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

10/21/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ম্যাচের প্রথম ২০ মিনিট নেপালের সঙ্গে সমানে সমান লড়াই করে মালদ্বীপ। কিন্তু তারপরও ম্যাচ শেষে জয়ীদের কাতারে থাকতে পারল না তারা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি থেকে খালি হাতেই ফিরল দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি। টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক জিতল নেপাল।

10/21/2026

জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : দেশের অ্যাথলেটিকসে নতুন প্রতিভা খুঁজে বের করা, আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদে তাদের বিকাশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। এরই অংশ হিসেবে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬। তিন দিনের এই আসরে ৫৭টি সংস্থার ৫৬৫...

10/21/2026

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। ১৬টি দলকে নিয়ে আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।

10/21/2026

ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৪ গোলের সেই ব্যবধান দুই দলের শক্তির পার্থক্যটাই স্পষ্ট করে দিয়েছিল। এবার সেই ভারতের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগামীকাল দুপুর ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের ম্যাচের ভুল শুধরে ব্যবধান কমিয়ে লড়াই করা...

10/21/2026

ম্যানইউকে হতাশ করেছিলেন রোনালদো, অভিযোগ টেন হাগের

ম্যানইউকে হতাশ করেছিলেন রোনালদো, অভিযোগ টেন হাগের

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ অভিযোগ করেছেন, তার অধীনে খেলার সময় ক্রিস্টিয়ানো রোনালদো দলকে হতাশ করেছিলেন।

10/21/2026