১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জয়ের লক্ষ্যে বাংলাদেশের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জয়ের সামর্থ্য ও সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মনে করছেন দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জয়ের লক্ষ্যে বাংলাদেশের

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জয়ের সামর্থ্য ও সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মনে করছেন দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, 'এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবা ছাড়া আমরা আর কিছু ভাবছি না। আশা করছি ছেলে ও মেয়ে উভয় দলই ভালো খেলবে এবং আমরা ভালো ফলাফল বয়ে আনব।'

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়। গেমসে পুরুষ ইভেন্টে বাংলাদেশ স্বর্ণপদক জিতেছিল।

পরবর্তীতে ২০১৪ ও ২০২৩ সালে ব্রোঞ্জপদক জয় করে পুরুষ দল। অন্যদিকে, নারী দল ২০১০ ও ২০১৪ সালে রৌপ্যপদক এবং ২০২৩ সালে ব্রোঞ্জপদক জিতেছিল।

টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে দ্রুত মানিয়ে নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সালাহউদ্দিন। তিনি বলেন, 'আমরা বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি খেলছি না। বড় চ্যালেঞ্জ হলো আমরা কত দ্রুত টি-টোয়েন্টির সাথে মানিয়ে নিতে পারি এবং কত দ্রুত খেলার ছন্দ ফিরে পেতে পারি।'

পুরুষ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেবে। র্যাংকিংয়ের ভালো অবস্থায় থাকার সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর শেষ আটের ম্যাচ খেলতে নামবে তারা। প্রথম পর্বের খেলা শেষে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে।

শেষ আটে জয় পেলে সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। ১ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল জাপানের উইকেট সম্পর্কে কতটা জানেন-প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, 'উইকেট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে এটি কে তৈরি করেছে সেটি আমি জানি।'

এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার ভেন্যু 'কো রোগি স্পোর্টস পার্ক'-এর অস্থায়ী ক্রিকেট পিচটি তৈরি করেছেন বাংলাদেশের সাবেক কিউরেটর গামিনি ডি সিলভা। প্রায় ১৫ বছর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীলংকায় জন্ম নেওয়া গামিনি ডি সিলভা।

আইচি-নাগোয়া ভেন্যুতে কৃত্রিম ও প্রাকৃতিক ঘাসের সংমিশ্রণে তৈরি একটি 'হাইব্রিড' পিচ ব্যবহার করা হবে।

পরিচিত কিউরেটর উইকেট তৈরি করায় বাংলাদেশ কি ঘরের মাঠের মতো সুবিধা পাবে কিনা, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, এ ক্ষেত্রে আবহাওয়া ও পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, 'প্রতিটি দেশের আবহাওয়া ভিন্ন। উইকেটের প্রকৃত অবস্থা আবহাওয়ার ওপরই নির্ভর করবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026