১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৩২৯ রানে এগিয়ে বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৩২৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

৩২৯ রানে এগিয়ে বাংলাদেশ

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৩২৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে পেসার হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে প্রথম ইনিংস থেকে পাওয়া ১০৬ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৬ উইকেটে ২২৩ রান করেছে বাংলাদেশ।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান করেছিল আফগানিস্তান।

তৃতীয় দিন হাসান-এবাদত হোসেনের তোপে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৯ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় আফগানরা। এরমধ্যে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন হাসান।

ইনিংসের ৮৩ ও নিজের ১৮তম ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে যথাক্রমে- আফগানিস্তানের ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রহমানকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান।

টেস্ট ইতিহাসে বাংলাদেশের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে দুই স্পিনার অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজী (২০১৩) হ্যাটট্রিক করেছিলেন।

হাসানের তোপের মাঝেও এক প্রান্ত আগলে আফগানিস্তানের হয়ে চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৪ রানে অপরাজিত থাকা অধিনায়ক রহমত শাহ। সতীর্থরা বিদায় নিলেও শেষ পর্যন্ত ১০টি চার ও ২টি ছক্কায় ২১৬ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন রহমত।

এছাড়া আব্দুল মালিক ৬২, ইকরাম আলিখিল ৩২ ও শহিদুল্লাহ ২০ রান করেন।

বল হাতে ২১ ওভারে ৫৫ রানে ৫ উইকেট নেন হাসান। ১৭ ম্যাচ ও ২৯ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এর আগে পাকিস্তান-ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হাসান।

হাসানের পর বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা পারফরমার এবাদত। ৫৬ রানে ৪ উইকেট নেন তিনি। স্পিনার মেহেদি হাসান মিরাজ নেন বাকী ১ উইকেট।

আফগানিস্তানকে ২৪০ রানে গুটিয়ে প্রথম ইনিংস থেকে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংস শুরু করে ৩১ রানের সূচনা পায় টাইগাররা। ১৩ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন সাদমান। আফগানিস্তান পেসার মোহাম্মদ সালিমের বলে ডিপ স্কয়ার লেগে রহমত শাহকে ক্যাচ দেন প্রথম ইনিংসে ৬৭ রান করা সাদমান।

সাদমানের বিদায়ে ক্রিজে আসেন মোমিনুল হক। বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৭ রান করে আফগানিস্তান পেসার ইয়ামিন আহমাদজাইর শিকার হন মোমিনুল।

প্রথম ইনিংসের মত এবারও মারমুখী মেজাজে শুরু করেছিলেন তানজিদ। তবে উইকেটে সেট হয়ে ৬টি চারে ৩১ রানে ইয়ামিনের দ্বিতীয় শিকার হন তিনি।

৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় আফগানিস্তান বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দ্রুত পরিস্থিতির সাথে মানিয়ে বাংলাদেশকে চাপমুক্ত করেন তারা।

৩০৩ বলে ১৫৯ রানের জুটিতে বাংলাদেশের লিড ৩শ পার করেন শান্ত ও মুশফিক। এসময় মুশি ৩০তম ও শান্ত অষ্টম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন।

হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন শান্ত ও মুশফিক। কিন্তু দু’জনই আশির ঘরে থেমে যান।

দলীয় ২১২ রানে আফগানিস্তানের স্পিনার জিয়া উর রহমানের বলে সুইপ শট খেলে স্লিপে শহিদুল্লাহকে ক্যাচ দেন মুশফিক। ৯টি চারে ৮১ রান করেন প্রথম ইনিংসের খালি হাতে ফেরা এই অভিজ্ঞ ব্যাটার।

মুশফিক ফেরার কিছুক্ষণ পর বিদায় নেন শান্তও। ৫টি চারে ৮২ রান করে আফগানিস্তানের লেগ স্পিনার কাইস আহমাদের বলে বোল্ড হন তিনি।

১০ রানের ব্যবধানে মুশফিক-শান্ত ফেরার পর নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসেন হাসান। ১ রান করে আউট তিনি। এরপর দিনের শেষ বল খেলে তৃতীয় দিনের ইতি টানেন মিরাজ। লিটন ৫ ও মিরাজ শূন্য হাতে অপরাজিত আছেন।

আফগানিস্তানের জিয়া উর রহমান ও ইয়ামিন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৪৬/১০, ৯২.৩ ওভার

আফগানিস্তান প্রথম ইনিংস : ২৪০/১০, ৮৯.১ ওভার (রহমত ১০৫, মালিক ৬২, হাসান ৫/৫৫, এবাদত ৪/৫৬)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২২৩/৬, ৭২ ওভার (শান্ত ৮২, মুশফিক ৮১, ইয়ামিন ২/৪২)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026