১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৭ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে বাবর

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ব্যাট হাতে ফর্ম ফিরে পেতে দীর্ঘ সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তানে চলমান প্রেসিডেন্টস ট্রফিতে গ্রেড-১'এ অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে অতিথি ক্রিকেটার হিসেবে খেলবেন বাবর।

৭ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে বাবর

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ব্যাট হাতে ফর্ম ফিরে পেতে দীর্ঘ সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তানে চলমান প্রেসিডেন্টস ট্রফিতে গ্রেড-১'এ অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে অতিথি ক্রিকেটার হিসেবে খেলবেন বাবর।

গত সপ্তাহে এই মৌসুমের জন্য প্রেসিডেন্ট'স ট্রফি ও প্রেসিডেন্ট'স কাপের জন্য দল ঘোষণা করে পিসিবি। ঘোষিত আট দলে ছিলেন না বাবর। আসন্ন দুই টুর্নামেন্টে তাকে রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজ থেকেই অনুরোধ করেছেন বাবর। ২০১৯ সালে সর্বশেষ প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন বাবর। কায়েদ-ই-আজম ট্রফিতে নিজের সর্বশেষ ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

মূলত দীর্ঘ সংস্করণে ফর্ম ফিরে পেতেই এমন সিদ্ধান্ত বাবরের। পাকিস্তানের হয়ে টেস্টে ক্রিকেটে প্রায় চার বছর ও সর্বশেষ ৪০ ইনিংসে সেঞ্চুরি নেই তার। ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন তিনি। এসময় এই ডান-হাতি ব্যাটারের ব্যাটে ৮টি হাফ-সেঞ্চুরি ছিল। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ টেস্টে বাবরের ব্যাটিং গড় ছিল যথাক্রমে- ২২.৬৬, ২০.২ এবং ৩১.৫।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টে অপরাজিত ৮৮ রান করেছিলেন বাবর। সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টে সেটিই বাবরের সর্বোচ্চ স্কোর।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলেননি বাবর। লর্ডসে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৮ ও ৬ রান করেন তিনি। বার্মিংহামে তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৭ রান করলেও পরের ইনিংসে ৭৬ রান করেন বাবর।

বাবরের মত দীর্ঘদিন পর পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা খেলোয়াড়। প্রেসিডেন্ট'স ট্রফিতে খেলতে নেমে ট্রিপল সেঞ্চুরি হাঁকান ইংল্যান্ড সফরে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়া ডান-হাতি ব্যাটার সালমান আলি আগা।

সাত বছর পর এবারের ঘরোয়া মৌসুমে খেলতে নামেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এক ওভারে তিন উইকেট নিয়ে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026