১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

দুঃসময়ের সহযোদ্ধাদের সুসময়েও পাশে রাখুন: মন্ত্রী-এমপিদের প্রতি আহ্বান

Shahin Miahঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অসংখ্য ত্যাগী নেতাকর্মী বছরের পর বছর কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, মামলা হামলার বোঝা কাঁধে নিয়ে রাজপথ ছাড়েননি। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেও তাঁরা দলের পতাকা আঁকড়ে রেখেছেন। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, গণতন্ত্র, জনগণ এবং প্রিয় দলকে ভালোবেসেই তাঁরা এই ত্যাগ স্বীকার করেছেন।

দুঃসময়ের সহযোদ্ধাদের সুসময়েও পাশে রাখুন: মন্ত্রী-এমপিদের প্রতি আহ্বান

আজ আমি কোনো পদ-পদবীর কথা বলতে চাই না; বলতে চাই সেই মানুষগুলোর কথা, যাদের ত্যাগ, রক্ত, অশ্রু আর সীমাহীন ধৈর্যের ওপর দাঁড়িয়ে আজকের এই অর্জন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অসংখ্য ত্যাগী নেতাকর্মী বছরের পর বছর কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, মামলা হামলার বোঝা কাঁধে নিয়ে রাজপথ ছাড়েননি। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেও তাঁরা দলের পতাকা আঁকড়ে রেখেছেন। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, গণতন্ত্র, জনগণ এবং প্রিয় দলকে ভালোবেসেই তাঁরা এই ত্যাগ স্বীকার করেছেন।

তাই আজ আমি দলের সম্মানিত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ এবং সকল দায়িত্বশীলগনের প্রতি বিনীত আহ্বান জানাই , দয়া করে তৃণমূলকে ভুলে যাবেন না। যাঁরা দুঃসময়ে পাশে ছিলেন, সুসময়েও তাঁদের পাশে রাখুন। তাঁদের সম্মান দিন, তাঁদের কথা শুনুন, তাঁদের মূল্যায়ন করুন। কারণ যে শিকড় শক্ত থাকে, সেই বৃক্ষই ঝড়-ঝঞ্ঝা মোকাবিলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে।

আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী, জনকল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে। আর সেই বাংলাদেশ নির্মাণে দলের ত্যাগী নেতাকর্মীদের অবদান ও মর্যাদা অবশ্যই যথাযথভাবে মূল্যায়িত হবেন, এটাই আমাদের প্রত্যাশা।

আমার প্রিয় সহযোদ্ধারা, যারা দুঃসময়ে রাজপথে ছিলেন, যারা ভয়কে জয় করে দলের পতাকা বহন করেছেন আপনারা কখনো হতাশ হবেন না। ইতিহাস সাক্ষ্য দেয়, ত্যাগ কখনো বৃথা যায় না। আপনারা বিএনপির প্রাণ, আপনারাই এই দলের সবচেয়ে বড় শক্তি।

আমি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিচ্ছি” আমি যেমন আমার দল ও সরকারের সাফল্যের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব, তেমনি তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের ন্যায্য সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রশ্নেও সবসময় সোচ্চার থাকব। আমার অবস্থান ক্ষমতার পাশে নয়, ন্যায়ের পাশে; পদ-পদবীর পাশে নয়, ত্যাগের পাশে; সুবিধার পাশে নয়, আদর্শের পাশে।

আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখুন, দলের প্রতিটি ত্যাগী কর্মীর মর্যাদা অক্ষুণ্ণ রাখুন এবং বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার তাওফিক দান করুন।

**এইচ এম সাইফ আলী খান ** তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ও উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম সরকার এর পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আজ ১৬ অক্টোবর ২০২৬. শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহ...

10/16/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল করিম মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্র...

10/16/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন: বাণী বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে...

10/16/2026

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/15/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় গতরাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্...

10/15/2026

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির...

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর পিতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন অসুস্থতার কারণে আজ রাত ৮-১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।...

10/13/2026