১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : আগামীকাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২০১৮ সালে ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নামবে অসিরা। তবে ঐ দুঃস্মৃতি ভুলে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্য পেতে চায় অস্ট্রেলিয়া।

‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : আগামীকাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২০১৮ সালে ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নামবে অসিরা। তবে ঐ দুঃস্মৃতি ভুলে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্য পেতে চায় অস্ট্রেলিয়া।

অন্যদিকে ২০১৮ সালের মত এবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।ডারবানে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম দুই টেস্টে সমান একটি করে জয় পায় দু’দল। কেপ টাউনে সিরিজের তৃতীয় টেস্টে স্যান্ডপেপার কান্ড ঘটায় অস্ট্রেলিয়া। ক্রিকেট বলে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি ছিল বল টেম্পারিং বা বলের একপাশ অবৈধভাবে ঘষে কৃত্রিমভাবে সেটি নষ্ট করার পদ্ধতি। ২০১৮ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের তৃতীয় দিন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত বল-বিকৃতি কেলেঙ্কারীর জন্ম দিয়েছিল অস্ট্রেলিয়া।

শেষ পর্যন্ত ঐ সিরিজও ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। ৪৮ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ হারে অস্ট্রেলিয়া।

গত বছর লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

এই সিরিজে খর্বশক্তির দল নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে বেশ কিছু ব্যাটার ও বোলারকে এই সিরিজে পাচ্ছে না প্রোটিয়ারা। গত দু’মাস ধরে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন লুঙ্গি এনগিডি, ওটনিল বার্টমান ও কিউনা মাফাকা। সদ্য এই ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন ব্যাটার টনি ডি জর্জি।

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে সদ্য দলে যোগ দিয়েছেন পেসার কাগিসো রাবাদা। দীর্ঘদিন পর মাঠে ফেরায় রাবাদাকে নিয়ে দুশ্চিন্তা রয়েছে দক্ষিণ আফ্রিকা শিবিরে। কারণ মে মাসের পর থেকে কোনো আনুষ্ঠানিক ম্যাচে বোলিং করেননি তিনি।

তবে গত সপ্তাহে দলের মধ্যে একটি দুই দিনের ম্যাচে অংশ নিয়েছিলেন রাবাদা। কোন সমস্যা ছাড়াই বোলিং ও ফিল্ডিং করেছেন তিনি।

রাবাদার বিষয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানিয়েছেন, যতটা সম্ভব দেরি করে রাবাদার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের হ্যামস্ট্রিং ইনজুরিকে ‘মহামারি’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তিনি বলেন, ‘আমাদের পেস বোলিংয়ে শক্তি কমে গেছে। যা আমাদের কিছুটা হলেও এই সিরিজে পিছিয়ে রাখবে।’ তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর কনরাড। তিনি বলেন, ‘আমরা নিজেদের দক্ষতা দিয়েই প্রতিপক্ষকে হারাতে বদ্ধপরিকর। কারন দলে যারা আছে তাদের ভালো খেলার সামর্থ্য আছে। তার সবাই পরীক্ষিত। সেই সাথে নিজেদের প্রমাণের ভালো সুযোগ পাচ্ছে তারা।’

গত আগস্টে সর্বশেষ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে অসিরা। ডারউইনে প্রথম টেস্ট ৯ উইকেটে হারলেও ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ৫১ রানে জিতে নেয় অসিরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে না পারার ব্যর্থতা দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ভুলতে চায় অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা প্রথম ম্যাচেই হেরে যাই। তারপরও সিরিজ ড্র’তে শেষ করতে পেরেছি। এটাই আমাদের জন্য ইতিবাচক দিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো। দলের সবাই সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে। আশা করছি, ভালো কিছু হবে।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026