১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লাবুশেনকে নিয়েই দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : মার্নাস লাবুশেনকে নিয়েই আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গেল কয়েক বছর ধরে ব্যাট হাতে ছন্দে নেই লাবুশেন। সর্বশেষ ১০ ইনিংসে কোনো হাফ-সেঞ্চুরিও হাঁকাতে পারেননি তিনি। এমনকি সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০২৩ সালের জুলাইয়ে। ম্যানচেষ্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেছিলেন ত...

লাবুশেনকে নিয়েই দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : মার্নাস লাবুশেনকে নিয়েই আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গেল কয়েক বছর ধরে ব্যাট হাতে ছন্দে নেই লাবুশেন। সর্বশেষ ১০ ইনিংসে কোনো হাফ-সেঞ্চুরিও হাঁকাতে পারেননি তিনি। এমনকি সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০২৩ সালের জুলাইয়ে। ম্যানচেষ্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের তিন ইনিংসে যথাক্রমে- ১, ৩১ ও ৪ রান করেন লাবুশেন। তারপরও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দলে রাখা হয়েছে এই ডান-হাতি ব্যাটারকে। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ৬৫ টেস্টে ১১ সেঞ্চুরি ও ২৫ হাফ-সেঞ্চুরিতে ৪৭৩০ রান করেছেন লাবুশেন।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলে না থাকা তিনজনকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। তারা হলেন- কুপার কনোলি, মাইকেল নেসার ও ম্যাথিউ কুনেমান।

দেশের জার্সিতে ১ টেস্ট, ১২ ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কনোলি। ২০২৫ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ব্যাটিং অলরাউন্ডার কনোলির।

২০২১ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ৫ টেস্ট খেলে ২২ উইকেট ও ১৩১ রান করেছেন বোলিং অলরাউন্ডার নেসার।

দেড় বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন কুনেমান। ২০২৩ সালে অভিষেকের পর ৫ টেস্টে ২৫ উইকেট নিয়েছেন তিনি।

এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। ২৪ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে অসিরা। এরপর ৯ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়া টেস্ট দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026