২৪ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
পরিবহন

রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত

Md. Ibrahim Mollahঢাকা

বাগেরহাট, ৫ নভেম্বর, ২০২৫ : বাগেরহাটের রামপালে বিএনপি’র সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দলটির তিন কর্মী নিহত হয়েছেন।

রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত

বাগেরহাট, ৫ নভেম্বর, ২০২৫ : বাগেরহাটের রামপালে বিএনপি’র সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দলটির তিন কর্মী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)।

তারা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরেকটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

এই ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

এদিকে সভা শেষে ফেরার পথে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় যে তিন জন প্রাণ হারিয়েছেন, তারা আমাদের দলের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। আমরা তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

10/17/2026

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

10/8/2026

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

9/24/2026

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

আজ বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের একনেকের তৃতীয় সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

9/16/2026

ঢাকায় নতুন মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন

ঢাকায় নতুন মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন

রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনতে চলেছে নতুন মেট্রো রেল লাইন। প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন।

9/14/2026

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময় ও দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার।’

9/9/2026

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

8/29/2026

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

8/22/2026