১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চেলসি, লিভারপুল ড্র করলেও জয়ের ধারা ধরে রেখেছে আর্সেনাল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : ব্রুনো গিমারায়েসের দুর্দান্ত গোলে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে দূরন্ত শুরু অব্যাহত রেখেছে আর্সেনাল। অন্যদিকে শনিবার ঘরের মাঠে চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম- তিন দলই ড্র করেছে।

চেলসি, লিভারপুল ড্র করলেও জয়ের ধারা ধরে রেখেছে আর্সেনাল

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : ব্রুনো গিমারায়েসের দুর্দান্ত গোলে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে দূরন্ত শুরু অব্যাহত রেখেছে আর্সেনাল। অন্যদিকে শনিবার ঘরের মাঠে চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম- তিন দলই ড্র করেছে।

স্ট্যামফোর্ড ব্রিজে ২-২ গোলে ড্র করেও সদ্য প্রিমিয়ার লিগে ওঠা হাল এখনো অপরাজিত থেকে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে। অন্যদিকে ধুঁকতে থাকা ফুলহ্যামের বিপক্ষে গোলশূন্য ড্র করে জয়হীন থাকল লিভারপুল।

নতুন খেলোয়াড় কিনতে ৩০ কোটি পাউন্ড খরচ করার পরও টটেনহ্যামের লিগে গোলের অপেক্ষা শেষ হয়নি।

এভারটনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আবারও গোল করতে ব্যর্থ হয়েছে তারা।

এদিকে ৫৬ মিনিটে এনজো লে ফি-এর পেনাল্টি ঠেকিয়ে আর্সেনালকে বাঁচান গোলরক্ষক ডেভিড রায়া।

নিজেদের প্রথম চার ম্যাচে চার জয় নিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেছে আর্সেনাল।

এর মাত্র দুই মিনিটের কিছু বেশি সময় পর গিমারায়েস আর্সেনালের হয়ে নিজের প্রথম গোলটি করেন। তার দূরপাল্লার জোড়ালো শট সান্ডারল্যান্ডের জালের ওপরের কোণায় গিয়ে জড়ায়।

ম্যাচের শেষ বুকায়ো সাকার পেনাল্টি আর্সেনালের আরেকটি দারুণ জয় নিশ্চিত করে।

শিরোপার অন্য দাবিদারদের সঙ্গে আর্সেনালের ব্যবধান এরই মধ্যে উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে।

চেলসির জন্য গল্পটা ছিল পরিচিত। মর্গান রজার্স, হুয়াও পেদ্রো ও কোল পালমারের আক্রমণভাগ দারুণ খেললেও রক্ষণভাগের দুর্বলতায় আবারও বিপাকে পড়েছে ব্লুজরা।

জাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে পাঁচ ম্যাচে চেলসি ১৬ গোল করেছে, কিন্তু হজম করেছে ১২টি।

হাল ছিল প্রিমিয়ার লিগের শেষ দল, যারা এখনো কোনো গোল হজম করেনি। কিন্তু টানা তিন ম্যাচ ক্লিন শিট রাখার পর সপ্তম মিনিটে তাদের রক্ষণ ভাঙেন রজার্স। কাছের পোস্ট দিয়ে জোরালো শটে গোল করেন তিনি। চেলসির রক্ষণভাগের ঢিলেঢালা খেলার সুযোগ নিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুবার গোল করেন মোহামেদ বেল্লুমি।

ঘণ্টা পার হওয়ার পরপরই পালমারের ক্রস থেকে জোরালো শটে ওপরের কোণায় বল পাঠিয়ে চেলসিকে সমতায় পেদ্রো।

তবে হালকে হারিয়ে জয় তুলে নিতে পারেনি স্বাগতিকরা। ফলে প্রিমিয়ার লিগে ফিরে হালের দুর্দান্ত যাত্রা অব্যাহত থাকল।

আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুল এখনো অপরাজিত। তবে আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম পয়েন্ট পাওয়ায় অ্যানফিল্ডে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ শেষে দুয়োধ্বনি শোনা গেছে।

১০ কোটি পাউন্ড করে মূল্যধারী তিন খেলোয়াড় ব্র্যাডলি বারকোলা, ফ্লোরিয়ান রিটজ ও আলেকজান্ডার ইসাককে নিয়ে গড়া লিভারপুলের আক্রমণভাগ ফুলহ্যামের দুর্বল রক্ষণভাগের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেনি।

ষষ্ঠ স্থানে থাকা লিভারপুল ইতোমধ্যেই আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে।

টটেনহ্যাম এই মৌসুমে বিপুল অর্থ খরচ করে দল সাজিয়েছিল, যাতে আগের দুই মৌসুমের ১৭তম স্থানে শেষ করার পুনরাবৃত্তি না হয়। কিন্তু গোলের সামনে তাদের দুর্দশার কোনো উন্নতি না হওয়ায় দলটি এখন রেলিগেশন জোনের ঠিক ওপরেই অবস্থান করছে।

অ্যাস্টন ভিলাও নিচের তিন দলের মধ্যে রয়েছে। নটিংহ্যাম ফরেস্ট শেষ দিকে গোল করে গত মৌসুমের ইউরোপা লিগ সেমিফাইনালে হারের প্রতিশোধ নেয়।

স্ট্যামফোর্ড ব্রিজে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর চেলসির কাছ থেকে লিয়াম ডেলাপকে কিনতে ফরেস্ট যে ক্লাব-রেকর্ড ৪ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করেছে বলে খবর রয়েছে তা নিয়ে অনেকের মধ্যে শঙ্কা ছিল। তবে ডেলাপ দূরপাল্লার শটে নিচের কোণায় বল পাঠিয়ে নিজের মূল্য প্রমাণ করেন এবং ফরেস্টকে এগিয়ে দেন।

মৌসুমে লিগে নিজেদের প্রথম গোল করে ভিলাকে সমতায় ফেরান অ্যালিসন। তবে অলিভার গ্লাসনারের অধীনে ফরেস্টের প্রথম জয় নিশ্চিত করেন ইগর জেসুস।

গ্লাসনারের সাবেক ক্লাব ক্রিস্টাল প্যালেসেরও মৌসুমের বাজে শুরু অব্যাহত রয়েছে। ঘরের মাঠে ইপসউইচের কাছে ৩-২ গোলে হেরেছে তারা।

প্রথমার্ধে অ্যাক্সেল ডিসাসির লাল কার্ড দেখায় ইপসউইচ সুবিধা পায়। যোগ করা সময়ে ট্র্যাক্টর বয়েজদের হয়ে নিজের প্রথম গোল করে জিয়ান ফ্লেমিং তিন পয়েন্ট নিশ্চিত করেন।

কেভিন শাডের জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ে অপরাজিত থাকার ধারা ধরে রেখেছে ব্রেন্টফোর্ড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026