১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অন্যান্য খেলার জন্য ‘ডমেস্টিক থ্রি’-কে আদর্শ মনে করেন আমিনুল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের মতে,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া ক্রিকেট কাঠামো দেশের অন্যান্য খেলার উন্নয়নেও অনুপ্রেরণা জোগাবে।

অন্যান্য খেলার জন্য ‘ডমেস্টিক থ্রি’-কে আদর্শ মনে করেন আমিনুল

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের মতে,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া ক্রিকেট কাঠামো দেশের অন্যান্য খেলার উন্নয়নেও অনুপ্রেরণা জোগাবে।

গতকাল রাতে 'ডমেস্টিক থ্রি' নামে বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন আমিনুল। এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটকে একটি কাঠামোর আওতায় নিয়ে এসেছে।

আমিনুল বলেন, এই নতুন কাঠামো বছরের ছয় থেকে আট মাস ঘরোয়া ক্রিকেটকে সচল রাখতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য ধরে রাখতে সহায়তা করতে পারে।

তিনি বলেন, 'এই কাঠামো শুধু বাংলাদেশ ক্রিকেটকেই এগিয়ে নেবে না। দেশের অন্যান্য খেলাকেও অনুপ্রাণিত করবে।'

প্রতিমন্ত্রী জানান, নতুন এই কাঠামোর অন্যতম প্রধান লক্ষ্য হলো- ক্রিকেটারদের বছরের বেশিরভাগ সময় খেলার মধ্যে রাখা।

তিনি বলেন, 'আমরা যদি বছরের প্রায় ছয়, সাত বা আট মাস ঘরোয়া ক্রিকেট চালু রাখতে পারি, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বছরের পর বছর ধরে আমরা যেসব সমস্যা নিয়ে আলোচনা করে আসছি, সেগুলো ধীরে ধীরে সমাধান হবে।'

আমিনুল হক আরও বলেন, জাতীয় দলের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় এবং ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায়ই বড় ধরনের ব্যবধান দেখা যায়। নিয়মিত প্রতিযোগিতা হলে এমন পার্থক্য কমে আসবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'আমি বিশ্বাস করি, যখন আমরা এই ঘরোয়া ক্রিকেট কর্মসূচি শুরু করব, তখন এই ধারণাটি বদলে যাবে। আমরা চাই আমাদের ক্রিকেটাররা মাঠেই থাকুক এবং নিয়মিত ম্যাচ চলতে থাকুক, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যে সাফল্য প্রত্যাশা করি তা অর্জন ও ধরে রাখা সম্ভব হয়।'

খেলার উন্নয়নে অবদানের জন্য বিসিবি পরিচালক, স্পন্সর, জাতীয় ক্রিকেটার এবং এই উদ্যোগের সাথে জড়িত সকলকে এবং বিশেষ করে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তামিম এবং অন্যান্য ক্রিকেট কর্মকর্তাদের সাথে ক্রিকেটের মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলাটিকে ছড়িয়ে দেওয়া এবং দেশে এর অবস্থান সুসংহত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

ক্রিকেটের ক্ষেত্রে গৃহীত এই পদক্ষেপ অন্যান্য খেলার ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, 'আমরা ক্রিকেট-ফুটবল-হকি-ব্যাডমিন্টন-অ্যাথলেটিকস-মার্শাল আর্ট এবং সাঁতার, সব খেলাকেই সমানভাবে এগিয়ে নিতে চাই। সব খেলাই আমাদের নিজস্ব এবং আমরা সবাই বাংলাদেশি।'

খেলাধুলার বৃহত্তর সামাজিক ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া কার্যক্রম পরিবার-সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, খেলাধুলা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুণগত পরিবর্তন আনতে পারে। আমরা প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক ও ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চাই।'

'ডমেস্টিক থ্রি'-তে অংশগ্রহণকারী ছয়টি দলকে ক্রিকেটের বাইরে অন্যান্য খেলার উন্নয়নের প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, 'আমরা চাই প্রতিনিধিত্বকারী ছয়টি দল ক্রিকেটের গণ্ডি পেরিয়ে সব খেলার দিকেই নজর রাখুক।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026