১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কাতারের ক্লাব শামালে যোগ দিলেন আলজেরিয়ার সাবেক তারকা রিয়াদ মাহরেজ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: আলজেরিয়ার উইঙ্গার রিয়াদ মাহরেজ সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি ছেড়ে বিনা ট্রান্সফার ফিতে কাতারের ক্লাব শামালে যোগ দিয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্টার্স লিগের ক্লাবটি।

কাতারের ক্লাব শামালে যোগ দিলেন আলজেরিয়ার সাবেক তারকা রিয়াদ মাহরেজ

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: আলজেরিয়ার উইঙ্গার রিয়াদ মাহরেজ সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি ছেড়ে বিনা ট্রান্সফার ফিতে কাতারের ক্লাব শামালে যোগ দিয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্টার্স লিগের ক্লাবটি।

৩৫ বছর বয়সী মাহরেজ এ বছরের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। জেদ্দাভিত্তিক ক্লাব আল আহলিতে তিন বছরের বর্ণাঢ্য অধ্যায় শেষে এবার নতুন ঠিকানা খুঁজে নিলেন তিনি।

কাতারের ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, “তার বাম পা ইতিহাস গড়েছে, আর আমাদের উচ্চাকাঙ্খা লিখছে পরবর্তী অধ্যায়। শামালের জার্সিতে রিয়াদ মাহরেজ।”

ফরাসি পেশাদার ক্লাব লে আভ্রেতে নিজের প্রতিভার জানান দেন মাহরেজ। এরপর ২০১৪ সালে যোগ দেন লেস্টার সিটিতে। ২০১৬ সালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ইংলিশ ক্লাবটির রূপকথার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০১৬ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার মাহরেজ পরে ম্যানচেস্টার সিটিতে খেলেন। সেখানে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর আল আহলিতে যোগ দেন।

আল আহলির হয়ে ২০২৫ ও ২০২৬ সালে টানা দুবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট শিরোপা জয়ে অবদান রাখেন এই উইঙ্গার।

ফ্রান্সে জন্ম নেওয়া মাহরেজ আলজেরিয়ার ২০১৯ সালের আফ্রিকান নেশন্স কাপ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ বছরের বিশ্বকাপেও দলটিকে শেষ ৩২-এ পৌঁছাতে সহায়তা করেন তিনি।

আলজেরিয়ার হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচে ৪০ গোল করেছেন মাহরেজ।

কাতার স্টার্স লিগে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে শামাল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026