১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ড দলে ফিরলেন আলেকজান্ডার-আর্নল্ড ও পালমার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন উয়েফা নেশনস ফুটবল লিগের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

ইংল্যান্ড দলে ফিরলেন আলেকজান্ডার-আর্নল্ড ও পালমার

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন উয়েফা নেশনস ফুটবল লিগের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

গত ফিফা বিশ্বকাপ দলে থাকা ১০ জনের জায়গা হয়নি এ স্কোয়াডে। দলে ফিরেছেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার এবং নিউক্যাসল ইউনাইটেডের লেফট-ব্যাক লুইস হল।

২০২৫ সালের জুনের পর আবারও জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট। জাতীয় দলের হয়ে অ্যান্ডোরার বিপক্ষে সর্বশেষ খেলেছেন তিনি।

দলে আরও ডাক পেয়েছেন গোলরক্ষক জেসন স্টিল ও মিডফিল্ডার অ্যালেক্স স্কট। বিশ্বকাপ দলে থাকা মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও সেন্টার-ব্যাক জন স্টোন্স বাদ পড়েছেন।

আগামী ২৬ সেপ্টেম্বর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের উয়েফা নেশনস লিগ শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর চেক প্রজাতন্ত্রের সঙ্গে দুটি এবং ৩ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ইংলিশরা।

ইংল্যান্ড দল : গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড (এভারটন), জেসন স্টিল (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), জেমস ট্র্যাফোর্ড (লিডস ইউনাইটেড)

ডিফেন্ডার : ট্রেন্ট আলেকজান্ডর-আর্নল্ড (রিয়াল মাদ্রিদ), জার্ড ব্র্যাথহোয়াইট (এভারটন), ট্রেভো চালোবাহ (কোমো), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), লুইস হল (নিউক্যাসল ইউনাইটেড), এরি কনসা (আর্সেনাল), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল ইউনাইটেড), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কুয়ানসা (বায়ার লেভারকুজেন)

মিডফিল্ডার : এলিয়ট অ্যান্ডারসন (ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), মাইলস লুইস-স্কেলি (আর্সেনাল), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), কোল পালমার (চেলসি), ডেকলান রাইস (আর্সেনাল), অ্যালেক্স স্কট (এএফসি বোর্নমাউথ)

ফরোয়ার্ড : ডমিনিক কাভার্ট-লেউইন (লিডস ইউনাইটেড), এবেরেচি এজে (আর্সেনাল), অ্যান্থনি গর্ডন (বার্সেলোনা), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), রিও এনগুমোহা (লিভারপুল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), মর্গান রজার্স (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026