১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রেকর্ড বৃষ্টির পর এশিয়ান গেমসে নতুন চ্যালেঞ্জ, হানা দিতে পারে টাইফুন

Md. Ibrahim Mollahঢাকা

নাগোয়া (জাপান) ১৮ সেপ্টেম্বর ২০২৬ : প্রথমে রেকর্ড বৃষ্টিপাত, এরপর আবাসন সংকট- এবার এশিয়ান গেমসের আয়োজকরা জাপানে হাজার হাজার অ্যাথলেটকে বহনকারী একটি ক্রুজ জাহাজে টাইফুনের তান্ডব না ঘটার জন্য 'প্রার্থনা' করছেন। আগামী সোমবার নাগোয়ায় টাইফুনের পূর্বাভাস রয়েছে।

রেকর্ড বৃষ্টির পর এশিয়ান গেমসে নতুন চ্যালেঞ্জ, হানা দিতে পারে টাইফুন

নাগোয়া (জাপান) ১৮ সেপ্টেম্বর ২০২৬ : প্রথমে রেকর্ড বৃষ্টিপাত, এরপর আবাসন সংকট- এবার এশিয়ান গেমসের আয়োজকরা জাপানে হাজার হাজার অ্যাথলেটকে বহনকারী একটি ক্রুজ জাহাজে টাইফুনের তান্ডব না ঘটার জন্য 'প্রার্থনা' করছেন। আগামী সোমবার নাগোয়ায় টাইফুনের পূর্বাভাস রয়েছে।

এশিয়া মহাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বৃহৎ এই আসরে অংশ নিতে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা জাপানের বন্দরনগরী নাগোয়া ও আইচি প্রিফেকচারে আসছেন।

খরচ কমাতে এবার ঐতিহ্যবাহী অ্যাথলেটস ভিলেজ রাখা হয়নি। এর পরিবর্তে প্রতিযোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে অস্থায়ী কটেজ, হোটেল এবং ক্রুজ জাহাজ কোস্টা সেরেনায়।

গত সপ্তাহে রেকর্ড বৃষ্টিতে নাগোয়া ভেসে যায় এবং শিপিং কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী আবাসন থেকে অংশগ্রহণকারীদের সাময়িকভাবে সরিয়ে নিতে হয়।

বেশ কয়েকটি দল এসব কটেজের মান নিয়ে অভিযোগ করেছে। এর মধ্যে বিছানা খুব ছোট হওয়ার অভিযোগও রয়েছে। অন্যরা বলেছে, গেমসে অংশ নেওয়া সবার জন্য পর্যাপ্ত কক্ষ নেই।

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের দুই দিন আগে, আবহাওয়াবিদরা পূর্বাভাস দেন যে জাপানের প্রধান দ্বীপ- যেখানে নাগোয়া অবস্থিত, রোববার বা সোমবার একটি টাইফুন আঘাত হানতে পারে। এতে নাগোয়া বন্দরে নোঙর করা ক্রুজ জাহাজটিতে থাকা আনুমানিক ৪ হাজার গেমস অংশগ্রহণকারীর ওপর প্রভাব পড়তে পারে।

স্থানীয় একটি পত্রিকা রিপোর্ট করেছে, 'দুজুয়ান' নামের ঝড়টির গতিপথ এখনো "অনিশ্চিত"। তবে সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে জাহাজটিকে বন্দর এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য খালি করে দিতে হতে পারে।

জাপানে সেপ্টেম্বর ও অক্টোবর টাইফুনের মৌসুম।

শুক্রবার নাগোয়ায় আবহাওয়া ছিল শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল। যদিও বিকেলের দিকে হালকা বাতাসে পরিবেশ বেশ স্বস্তিকর হয়ে ওঠে। যদিও আগের কয়েক দিনের বৃষ্টির কারণে বৃহস্পতিবার চীন ও বাংলাদেশের মধ্যকার নারী ক্রিকেট ম্যাচটি একটি বলও মাঠে গড়ানোর আগে পরিত্যক্ত হয়।

গত সপ্তাহের মঙ্গলবার নাগোয়ায় মাত্র এক ঘণ্টায় প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর ফলে নগরীর কয়েকটি এলাকায় পৌর কর্তৃপক্ষকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করতে হয়।

বৃষ্টির পানি বেশ কয়েকটি প্রতিযোগিতার ভেন্যুতেও ঢুকে পড়ে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026