২২ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) মোহাম্মদ দৌলতুজ্জামান খাঁন এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।

এবারের চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দলের ৬১৬ জন শাটলার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ জন নারী এবং ৫৩৫ জন পুরুষ খেলোয়াড় রয়েছেন। দেশের প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করার সুযোগ করে দেবে এই আয়োজন।

প্রতিযোগিতায় মোট ১০ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি মোটরসাইকেল।

জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনের প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং খেলাটির প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ফেডারেশন।

এবারের চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, জেডএসআরএম, নোহা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি। টুর্নামেন্টের বেভারেজ পার্টনার টার্বো ইলেক্ট্রোলাইট স্পোর্টস ড্রিংক এবং কানেক্টিভিটি পার্টনার ওয়ান স্কাই।

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দেশের ব্যাডমিন্টন অঙ্গনে নতুন প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপের প্রাইজমানি :

পুরুষ একক চ্যাম্পিয়স- ১লাখ ৪০ হাজার টাকা

পুরুষ একক রানার আপ- ১ লাখ টাকা

মহিলা একক চ্যাম্পিয়ন- ১ লাখ টাকা

মহিলা একক রানার আপ- ৬০ হাজার টাকা

পুরুষ দ্বৈত চ্যাম্পিয়ন- ১ লাখ ৪০ হাজার

পুরুষ দ্বৈত রানারআপ- ১ লাখ

মহিলা দ্বৈত চ্যাম্পিয়ন- ১ লাখ

মহিলা দ্বৈত রানারআপ- ৬০ হাজার

মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন- ১লাখ

মিক্সড ডাবলস রানারআপ- ৬০ হাজার টাকা

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। আগামী সোমবার ২৬ অক্টোবর লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।

10/22/2026

ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক

ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হ্যারি ব্রুক। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ব্রুকের রেকর্ডে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে ইংল্যান্ড।

10/22/2026

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে হেরে গেলেও দলের সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের বিপক্ষে লড়াই করার মতো সামর্থ্য গড়ে তোলার সঠিক পথেই দল রয়েছে বলে মনে করেন তিনি।

10/22/2026

আমরাও অনেক দূর এগিয়ে যাব : নিশি

আমরাও অনেক দূর এগিয়ে যাব : নিশি

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত খেলার সুযোগ পেলে বাংলাদেশ নারী হ্যান্ডবল দলও অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের অধিনায়ক ইসমেতারা নিশি। ভারতের বিপক্ষে ফাইনালে হারের পরও সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসা করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন তিনি।

10/22/2026

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : শারজায় বুধবার আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের অফস্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

10/22/2026

কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক

কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই বেশ হতাশাগ্রস্থ হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন কোচ মাইকেল ক্যারিক। তবে কোচের দায়িত্ব হারানোর বিষয়ে তিনি উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন।

10/22/2026

কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে বুধবার কোমোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে চাপে পড়েছেন সমালোচনার মুখে থাকা কোচ মাইকেল ক্যারিক।

10/22/2026

লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়

লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার আরবি লিপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হোসে মরিনিওর দল। রিয়ালের হয়ে গোল করেছেন বার্নান্ডো সিলভা, আরদা গুলার, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান ডিওমান্দে।

10/22/2026