১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসিসহ ৩০ জন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ২০২৬ সালের ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল'।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসিসহ ৩০ জন

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ২০২৬ সালের ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল'।

ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় বিশ্বকাপজয়ী স্পেনের ছয় ফুটবলার জায়গা পেয়েছেন। সংক্ষিপ্ত তালিকায় আছেন ২০২৫ সালের ব্যালন বিজয়ী ফ্রান্সের উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে।

১৭তম বারের মতো ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। রেকর্ড নবমবারের মত ব্যালন ডি'অর জয়ের সুযোগ তৈরি হয়েছে গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসির।

টানা তৃতীয়বারের মত ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি পাঁচবারের বিজয়ী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যালন ডি'অর ইতিহাসে রেকর্ড ১৮ বার মনোনয়ন পাওয়া একমাত্র খেলোয়াড় রোনালদো।

স্পেন থেকে সংক্ষিপ্ত তালিকায় নাম আছে- লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেস, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া ও ফ্যাবিয়ান রুইজের।এছাড়াও জায়গা পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। ক্লাব ও জাতীয় দলের গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করে ব্যালন ডি'অর জয়ের দৌড়ে এগিয়ে কেইন।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো পেদ্রি ও রাফিনিহার। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি'অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ব্যালন ডি'অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা (পুরুষ) : উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স), উইলিয়াম সালিবা (আর্সেনাল ও ফ্রান্স), দাইয়ু উপামেকানো (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড), পাউ কুবার্সি (বার্সেলোনা ও স্পেন), মার্ক কুকুরাইয়া (চেলসি ও রিয়াল মাদ্রিদ ও স্পেন), লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন), রদ্রি (ম্যানচেস্টার সিটি-বার্সেলোনা ও স্পেন), ফাবিয়া রুইস (পিএসজি ও স্পেন), ফেররান তরেস (বার্সেলোনা-পিএসজি ও স্পেন), লিওনেল মেসি (ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান ও আর্জেন্টিনা), লুইস দিয়াস (বায়ার্ন মিউনিখ ও কলম্বিয়া), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল ও ব্রাজিল), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে), আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো), খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি ও জর্জিয়া), সাদিও মানে (আল নাসর ও সেনেগাল), হুলিয়ান কিনোনেস (আল কাদসিয়াহ ও মেক্সিকো), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল), মার্কিনিয়োস (পিএসজি ও ব্রাজিল), নুনো মেন্দস (পিএসজি ও পর্তুগাল), ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল), জুয়াও নেভ্স (পিএসজি ও পর্তুগাল), উইলিয়ান পাচো (পিএসজি ও ইকুয়েডর)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026