১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৮ ফাইনাল মিউনিখে, ২০২৯’এ বার্সেলোনায়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : ২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু আজ ঘোষনা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। মিউনিখের আলিয়াঁজ এরেনায় ২০২৮ ফাইনাল ও পরের বছর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে মিউনিখে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। ঐ ম্যাচে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে পিএসজি প্রথমবারের মত ইউরোপীয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করে।

অন্যদিকে ক্যাম্প ন্যুতে সর্বশেষ ১৯৯৯ সালে ফাইনাল অনুষ্ঠিত হয়। সেবারের ফাইনালে স্টপেজ টাইমের দুই গোলে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে পরাজিত করে ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জয় করে। ২০২৭ সালের ফাইনালের ভেন্যু ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। মাদ্রিদের মেট্রোপালিটানো স্টেডিয়ামে এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে পরবর্তী দুই বছরের ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালে বুখারেস্ট ও ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে বুদাপেস্টে। এই দুই বছরের কনফারেন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে তুরিন ও বুদাপেস্টে।

এছাড়া ২০২৭ সালের উয়েফা সুপার কাপের ফাইনাল এ্যামাস্টারডামে ও ২০২৮ সালের ফাইনাল হবে আস্তানায়। নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে ২০২৮ সালে লিঁও ও ২০২৯ সালে কার্ডিফকে বেছে নেয়া হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026